ঘরেই উঠিয়ে ফেলুন অবাঞ্ছিত লোম

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৭:৩২আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৭:৩২

পার্লারগুলোতে শুরু হয়ে গেছে ঈদের ভিড়। ঈদের প্রস্তুতির জন্য পার্লারে যেতে না চাইলে তাই অবাঞ্ছিত লোম ওঠানোর কাজটা বাড়িতেই সেরে ফেলতে পারেন। জেনে নিন টিপস।

  • সসপ্যানে আধা পানি দিন। পানিতে আধা কাপ চিনি ও একটি লেবুর রস দিয়ে নাড়তে থাকুন। ফুটে ওঠার পর চিনি পুরোপুরি গলে গেলে নামিয়ে নিন। ঠান্ডা করুন মিশ্রণটি। কুসুম গরম থাকা অবস্থায় ত্বকে লাগিয়ে পাতলা কাপড় উপরে বসিয়ে উল্টো দিক থেকে টান দিন। অবাঞ্ছিত লোম দূর হবে।
  • আধা চা চামচ কর্ন ফ্লাওয়ার, একটি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন
  • চিনি ও লেবুর রস একসঙ্গে মেশান। ঠোঁটের উপরের সঙ্গে মিশ্রণটি লাগিয়ে ঘষুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দূর হবে অবাঞ্ছিত লোম।
  • ১ চা চামচ চিনি মিশিয়ে নিন কুসুম গরম পানিতে। চিনি গলে গেলে মিশ্রণে দিয়ে দিন এক চিমটি হলুদ, ১ চা চামচ নারিকেল তেল আর ২ চা চামচ আটা। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি পাতলা লাগে তাহলে আরেকটু আটা দিন। আর বেশি ঘন হলে অল্প পানি মেশান। এমনভাবে গুলে নিন যাতে সহজেই মুখে লাগিয়ে নেওয়া যায়। ত্বক ফেসওয়াশ দিযে ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে শুকনা মুখে লাগিয়ে নিন এই ফেসপ্যাক। চাইলে মুখের যে অংশে লোম বেশি আছে সেখানে লাগাতে পারেন, অথবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন। ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে তোয়ালে সামান্য ভিজিয়ে নীচ থেকে উপরে অর্থাৎ লোমের উল্টোদিকে মুছে নিন।
  • হলুদ গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ঠোঁটের উপরের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে উঠিয়ে ফেলুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • বাসায় যদি ওয়াক্স স্ট্রিপ থাকে তবে এটি ব্যবহার করতে পারেন অবাঞ্ছিত লোম দূর করার জন্য।
  • ডিমের সাদা অংশ, চিনি ও কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। অবাঞ্ছিত লোমের উপর লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা পর টেনে তুলে ফেলুন প্যাকটি। 
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম