মজাদার চিকেন নুডলস স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
২২ মার্চ ২০১৬, ১৫:৩৩আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৫:৩৬
image

মজাদার চিকেন নুডলস স্যুপ

স্বাদে নতুনত্ব নিয়ে আসতে বিকেলের নাস্তায় চট করে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন নুডলস স্যুপ। শিশুরাও পছন্দ করবে স্বাস্থ্যকর স্যুপটি। এছাড়া ঠাণ্ডা কিংবা জ্বরে মুখে রুচি ফেরাতেও নুডলস স্যুপের জুড়ি নেই। জেনে নিন রেসিপি-  

উপকরণ
চিকেন অথবা ভেজিটেবল স্টক- ৯০০ মিলি
হাড় ছাড়া মুরগির মাংসের টুকরা- ১৭০ গ্রাম
আদা কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ কোয়া
গাজর- অর্ধেকটি
শুকনা নুডলস- ৫০ গ্রাম
সুইট কর্ন- ২ টেবিল চামচ
মাশরুম স্লাইস- কয়েকটি
পেঁয়াজ কুচি- ২টি
মরিচ কুচি- ১ টি
সয়া সস- ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী
প্যানে স্টক নিয়ে মুরগির মাংসের টুকরা, লবণ, আদা ও রসুন দিন। প্যান চুলায় দিয়ে আঁচ বাড়িয়ে দিন। কিছুক্ষণ পর পাত্র ঢেকে চুলার আঁচ কমিয়ে দিন। ২০ মিনিট পর মাংস সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে কাঁটাচামচ দিয়ে মাংস ছিড়ে নিন। স্টকে নুডলস, কর্ন, মাশরুম, গাজরের টুকরা, সয়াসস, কুচি করা পেঁয়াজের অর্ধেক অংশ ও মাংসের টুকরা দিয়ে দিন। ৩-৪ মিনিট চুলায় রেখে সেদ্ধ করুন। অন্য একটি পাত্রে বাকি পেঁয়াজ কুচি, ধনেপাতা ও মরিচ কুচি দিয়ে স্টক ঢেলে দিন। সামান্য সয়াসস দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন নুডলস স্যুপ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম