জেনে নিন ফ্রিজে কীভাবে আইসক্রিম রাখলে অতিরিক্ত শক্ত হবে না

জীবনযাপন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৪:২৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:২৭

গরমের সময় ডিপ ফ্রিজে নানা ধরনের আইসক্রিম থাকেই। তবে ফ্রিজে কিছুদিন রাখলেই আইসক্রিম বরফের মতো জমাট বেঁধে যায়। শক্ত জমাট বাধা আইসক্রিম তুলতে গিয়ে যেন চামচটাই বাঁকা হয়ে যায়! আবার খাওয়ার আগে বের করে রাখলে গলে আইসক্রিমের স্বাদ নষ্ট হয়ে যায়। ফ্রিজ থেকে বের করেই ক্রিমের মতো নরম আইসক্রিম খেতে চাইলে কিছু কৌশল জেনে রাখতে হবে। 

  • আইসক্রিমের বক্স ডিপ ফ্রিজে রাখার আগে একটি জিপলক প্যাকেটে ভরে ধীরে ধীরে পানিতে ডুবিয়ে দিন। পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় জ়িপলক ব্যাগের লক বন্ধ করে দিলে প্যাকেটের ভেতরে আর কোনও বাতাস থাকবে না। এই অবস্থায় সেটি ফ্রিজারে রেখে দিন। এরপর যখন বের করবেন বক্স, দেখবেন আইসক্রিম চামচের সাহায্যে চট করে উঠে আসছে। বরফের মতো শক্ত হয়ে যায়নি।
  • আইসক্রিম ভরে ঢাকনা বন্ধ করার আগে প্লাস্টিক বা অথবা পার্চমেন্ট কাগজ দিয়ে বক্স মুড়ে ঢাকনা আটকে দিন। এতে আইসক্রিমের নরম ভাব বজায় থাকবে।
  • বাড়িতে বানানো আইসক্রিম বেশির ভাগ সময় দেখা যায় বরফের মতো জমাট বেঁধে গেছে। এক্ষেত্রে বানানোর সময় চিনি বা সিরাপ জাতীয় কোনও কিছু যোগ করলেও আইসক্রিম ক্রিমের মতো হবে।
  • আইসক্রিম কখনও ফ্রিজের পাল্লার দিকে রাখা উচিত নয়। ফ্রিজের একদম ভেতরের দিকে রাখুন আইসক্রিমের বক্স। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী