দোকানের মতো চকোবার আইসক্রিম বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৭

গরমের সময় শিশুরা আইসক্রিম খাওয়ার বায়না ধরে প্রায়ই। প্রাণ জুড়াতে বড়রাও কামড় বসাতে পছন্দ করেন আইসক্রিমে। ঘরেই স্বাস্থ্যকর উপায়ে চকোবার আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। খুব অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় এই আইসক্রিম। 

একটি বাটি ডিপ ফ্রিজে আধা ঘণ্টা রেখে ঠান্ডা করুন। ঠান্ডা বাটিতে ১ কাপ হুইপিং ক্রিম নিন। ক্রিমও যেন ঠান্ডা হয়। নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করুন হুইপিং ক্রিম বা ফ্রেশ ক্রিম। বিটার দিয়ে বিট করে নিন ক্রিম। ক্রিম ঘন হয়ে গেলে আধা কাপ কনডেন্সড মিল্ক ও  ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করুন। ক্রিম একদম ঘন হয়ে গেলে ঢেকে ডিপ ফ্রিজে রাখুন ২ ঘণ্টা। ফ্রিজ থেকে বের করে চামচ দিয়ে নেড়েচেড়ে নিন জমে যাওয়া ক্রিম। চামচের সাহায্যে মিশ্রণটি আইসক্রিমের ছাঁচে দিয়ে ডিপ ফ্রিজে রাখুন ৮ ঘণ্টা।

উপরের কোটিং তৈরি জন্য একটি পাত্রে পানি গরম করে উপরে হিট প্রুফ পাত্র বসিয়ে দিন।  ২ কাপ টুকরো করা চকোলেটের বার ভেঙে দিয়ে দিন। ৩ টেবিল চামচ নারকেলের তেল অথবা বাটার কিংবা ডালডা দিন। চকোলেটের মিশ্রণ গলে গেলে চুলা থেকে নামিয়ে গ্লাসে ঢেলে নিন।

ফ্রিজ থেকে আইসক্রিম বের করুন। ছাঁচ থেকে আইসক্রিম বের করার জন্য কুসুম গরম পানি ভর্তি পাত্রে ছাঁচ ডুবিয়ে রাখুন ২০ সেকেন্ড। আইসক্রিম খুলে আসলে সেটি তরল চকলেটে ডুবিয়ে নিন। মিশ্রণটি যেন খুব বেশি গরম না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। আইসক্রিম প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে প্রায় সঙ্গে সঙ্গেই জমে যাবে বাইরের কোটিং। চাইলে নারকেলের গুঁড়া কিংবা বাদাম ছিটিয়ে দিতে পারেন উপরে, চকলেটের কোটিং নরম থাকতে থাকতেই। একটি ট্রেতে বাটার পেপার বিছিয়ে উপরে আইসক্রিম রাখুন। এভাবে ডিপ ফ্রিজে ১০ মিনিট রেখে বের করে পরিবেশন করুন মজার চকবার আইসক্রিম। চাইলে মুখবন্ধ বাটিতে সংরক্ষণ করতে পারেন অনেকদিন পর্যন্ত। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ