রোদে না শুকিয়েই বানিয়ে ফেলা যায় আমের এই মজাদার আচার

জীবনযাপন ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১০:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১০:০৮

কাঁচা আমের মৌসুমে নানা স্বাদের আচার বানিয়ে খাওয়া যায় বছরজুড়ে। হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে এখন। ফলে রোদ লাগে না এমন আচার বানিয়ে ফেলতে পারেন ঝামেলা ছাড়াই। জেনে নিন কীভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আচার।

এক কেজি কাঁচা আম ধুয়ে খোসাসহ টুকরো করে নিন। আমের গায়ে ছুরি দিয়ে দাগ কেটে দিন যেন মসলা ভেতরে ঢুকতে পারে। এরপর ফুটন্ত গরম পানিতে ১ চা চামচ লবণ দিয়ে আমের টুকরাগুলো দিয়ে দিন। ১ মিনিট জ্বাল করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। টিস্যু দিয়ে চেপে চেপে বাড়তি পানি দূর করে ফ্যানের বাতাসে ৩০ মিনিটের জন্য রেখে দিন। রোদ থাকলে রোদে রাখুন আধা ঘণ্টা।

একটি বাটিতে ২ টেবিল চামচ করে হলুদ ও কালো সরিষা নিন। পর্যাপ্ত পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। দেড় টেবিল চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ আস্ত ধনিয়া ও ১ চা চামচ মৌরি মাঝারি আঁচে টেলে নিন। সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন। একই প্যানে কয়েকটি শুকনা মরিচ টেলে নিন। টেলে নেওয়া মরিচ ও মসলা কিছুটা ঠান্ডা হলে গুঁড়া করে নিন ব্লেন্ডারে। সরিষার পানি ঝরিয়ে কিছুটা ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।

এবার আচার বানিয়ে নেওয়ার পালা। কড়াইতে ১ কাপ সরিষার তেল দিন। তেল গরম হলে ১ চা চামচ পাঁচফোড়ন ও ১ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা দিন। দুটি শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে নাড়তে থাকুন। সরিষার পেস্ট ও ১ টেবিল চামচ আদা-রসুন বাটা দিন। ২ মিনিট ভেজে স্বাদ মতো চিনি বা গুড় দিন। আধা কাপ সাদা সিরকা ও আমের টুকরা দিয়ে দিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও টালা মসলার গুঁড়া দিয়ে দিন। মসলা পুরোপুরি না দিয়ে কিছুটা রেখে দেবেন শেষে দেওয়ার জন্য। স্বাদ মতো কিছুটা লবণ যোগ করুন। নেড়েচেড়ে আচার বানিয়ে নিন। আম প্রায় সেদ্ধ হয়ে গেলে রেখে দেওয়া মসলা দিয়ে নেড়ে নিন। তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে ভরে নিন।     

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর