মজাদার ভুঁড়ি ভুনার রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৮:০৫আপডেট : ০৫ জুন ২০২৫, ১৮:০৫

ঈদের সময় মাংসের পাশাপাশি রান্না হয় গরু বা খাসির ভুঁড়ি। অনেকে ভুঁড়ি ভাজা খেতে পছন্দ করেন, অনেক বাসায় আবার রান্না হয় মসলাদার ভুঁড়ি ভুনা। গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ ভুঁড়ি ভুনা। রেসিপি জেনে নিন। 

প্যানে তেল গরম করে দুটি তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, ১৫-২০টি গোলমরিচ, ৫টি এলাচ ও ৬-৭টি এলাচ দিন। নেড়েচেড়ে ভাজুন। মসলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে আসার পর একটি টমেটো কুচি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজুন। সামান্য পানি দিয়ে স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিন। আরও দিন ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পাপড়িকা পাউডার, ২ চা চামচ আদা-রসুন বাটা দিন। সময় নিয়ে নেড়ে মসলা কষান। তেল ভেসে উঠলে পরিষ্কার ও টুকরো করে রাখা ২ কাপ ভুঁড়ি দিন। মিডিয়াম আঁচে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। প্রয়োজন মতো গরম পানি দিয়ে ঢেকে দিন ভুঁড়ি সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা ঝোল থাকা অবস্থায় অন্য চুলায় বাগাড়ের প্রিপারেশন তৈরি করুন। 

প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভাজুন। কয়েকটি আস্ত শুকনা মরিচ দিন। পেঁয়াজ ও রসুন কুচি বাদামি হয়ে আসলে আধা চা চামচ আস্ত জিরা দিন। বাগার তৈরি হয়ে গেলে ভুঁড়ির হাঁড়িতে ঢেলে ঢেকে দিন। রান্না করুন ঝোল টেনে আসা পর্যন্ত। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়তে পারেন- ভুঁড়ি পরিষ্কার করার কয়েকটি উপায় জেনে নিন 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম