ধনেপাতা দিয়ে মাছের ঝোলের রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৩:৪৬আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৩:৪৬

ধনেপাতার সুগন্ধযুক্ত বড় মাছের পাতলা ঝোল খেতে দারুণ সুস্বাদু। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আইটেমটি। রেসিপি জেনে নিন। 

উপকরণ

রুই মাছ – ৫-৬ টুকরো
আলু – ২টি (চৌকো করে কাটা)
পেঁয়াজ কুচি – ১ কাপ
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – আধা চা চামচ
কাঁচা মরিচ – ৩-৪টি (ফালি করা)
হলুদ গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
জিরা গুঁড়া – আধা চা চামচ
ধনে গুঁড়া – ১ চা চামচ
ধনে পাতা কুচি – আধা কাপ
লবণ – স্বাদমতো
সরিষার তেল – ৪ টেবিল চামচ
পানি – পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি

মাছের টুকরো ধুয়ে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে মাছ হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট নেড়ে হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে কষান। মসলায় আলু দিয়ে ৩-৪ মিনিট ভাজুন, এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আলু আধা সেদ্ধ করুন। আলু আধা সেদ্ধ হলে ভাজা মাছ দিয়ে ৫-৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।কাঁচা মরিচ ও ধনে পাতা কুচি দিয়ে ঢেকে ১-২ মিনিট রেখে চুলা বন্ধ করুন।

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী