টক-ঝাল স্বাদের ডিম রেঁধেছেন আগে?

জীবনযাপন ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৪:১৮আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৪:১৮

ডিম-আলুর ঝোল বা ডিম ভুনা তো সবসময় খাওয়া হয়। স্বাদে পরিবর্তন নিয়ে আসতে টক-ঝাল স্বাদের মসলা ডিম কারি রেঁধে ফেলতে পারেন। লেবু ও টক দই ব্যবহার করে ঝাল-টক ফ্লেভার তৈরি হয় এই রেসিপিতে।

উপকরণ
সেদ্ধ ডিম – ৪টি
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া – ১ চা চামচ
হলুদ গুঁড়া – আধা চা চামচ
ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
টক দই – আধা কাপ 
লেবুর রস – ১ টেবিল চামচ
টমেটো কুচি – আধা কাপ
কাঁচা মরিচ – ২টি (চেরা)
সরিষার তেল – ৩ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
ধনেপাতা কুচি – সাজানোর জন্য 

প্রস্তুত প্রণালি
সেদ্ধ ডিমগুলো লবণ ও হলুদ মেখে গরম তেলে হালকা সোনালি করে ভেজে নিন, তুলে রাখুন। একই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন, হালকা বাদামী হলে রসুন-আদা বাটা দিয়ে ভাজুন। এরপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিন। মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষান। তারপর টক দই মিশিয়ে দিন এবং কম আঁচে ২ মিনিট নাড়ুন যাতে দই ফেটে না যায়। ১ কাপ গরম পানি দিন, লবণ দিন এবং ফুটে উঠলে ভাজা ডিমগুলো যোগ করুন। চেরা কাঁচা মরিচ দিন এবং ৫ মিনিট ঢেকে রাখুন। নামানোর আগে লেবুর রস দিন এবং ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম