বিকালের ঝটপট নাশতা: ক্ষুধা মেটাবে, মনও ভরাবে

জীবনযাপন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৬:০৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৬:০৮

দিনের মাঝামাঝি সময়টা— কাজের চাপ, ক্লান্তি আর হালকা ক্ষুধার মিশেলে তৈরি একঘেয়েমি কাটাতে সবচেয়ে দরকার এক কাপ চা আর মজার কিছু ঝটপট নাশতা। তবে এখন আর ভারী তেলে ভাজা খাবার নয়, বরং দ্রুত তৈরি হওয়া হালকা ও স্বাস্থ্যকর কিছু বেছে নিন।

এখানে থাকছে পুষ্টিবিদ–পরীক্ষিত তিনটি জনপ্রিয় বিকেলের নাশতার রেসিপি, যা আপনি মাত্র ১০–১৫ মিনিটেই তৈরি করতে পারবেন।

কর্ন অ্যান্ড ভেজিটেবল সালাদ

উপকরণ

সেদ্ধ মিষ্টি ভুট্টা– ১ কাপ

শসা ও টমেটো কুচি– আধা কাপ

পেঁয়াজ কুচি– ২ টেবিল চামচ

লেবুর রস– ১ টেবিল চামচ

চাট মসলা– আধা চা চামচ

অলিভ অয়েল– ১ চা চামচ

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

সব উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে টস করুন। ঠান্ডা করে পরিবেশন করুন।

পুষ্টি টিপস

পুষ্টিবিদরা জানান, ভুট্টায় আছে ভালো কার্বোহাইড্রেট, আর সবজির ফাইবার হজমে সহায়তা করে। বিকেলের জন্য এটি দারুণ হালকা ও পরিপূর্ণ নাশতা।

ব্রাউন ব্রেড এগ স্যান্ডউইচ

উপকরণ

ব্রাউন ব্রেড– ২ টুকরো

সেদ্ধ ডিম– ১টি

মেয়োনেজ বা দই– ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো ও লবণ– স্বাদমতো

লেটুস বা শসা– কিছুটা

প্রস্তুত প্রণালি

ডিম কুচি করে মেয়োনেজ, লবণ ও গোলমরিচ মিশিয়ে ব্রেডের মাঝে ভরে নিন। চাইলে হালকা টোস্ট করে নিতে পারেন।

পুষ্টি টিপস

এই স্যান্ডউইচে প্রোটিন ও কার্বোহাইড্রেট দুটোই আছে। অফিস বা ঘরে বিকেলে এক কাপ গ্রিন টির সাথে এটা বেশ হেলদি অপশন।

কলা-পিনাট বাটার স্মুদি

উপকরণ

পাকা কলা– ১টি

পিনাট বাটার– ১ টেবিল চামচ

দুধ (ঠান্ডা)– ১ কাপ

মধু– ১ চা চামচ

বরফ– ইচ্ছেমতো

প্রস্তুত প্রণালি

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ৩০ সেকেন্ড ব্লেন্ড করুন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

পুষ্টি টিপস

‘এটি স্মুদি প্রাকৃতিক এনার্জি বুস্টার। বিকেলে শরীর ক্লান্ত লাগলে এটি সঙ্গে সঙ্গেই এনার্জি ফেরায়।

অতিরিক্ত টিপস

বিকালের টেবিলে তেলে ভাজা সিঙ্গারা, সমুচার বদলে ওভেন বা এয়ার ফ্রায়ারে তৈরি আইটেম বেছে নিন। এসময় অতিরিক্ত মিষ্টি খাবেন না, এতে রাতের ক্ষুধা নষ্ট হয়। এক কাপ গ্রিন টি বা হারবাল টি রাখলে হজম ভালো হয়।

/এমএম/
সম্পর্কিত
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
সর্বশেষ খবর
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে
ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা শতাধিক, উদ্ধারে সেনাবাহিনী
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা শতাধিক, উদ্ধারে সেনাবাহিনী
এত রাতে কেন বোনকে কল করেছিলেন প্রীতিলতা? আরও যেসব প্রশ্নের উত্তর খুঁজছে আসক
রংপুরে চার খুনএত রাতে কেন বোনকে কল করেছিলেন প্রীতিলতা? আরও যেসব প্রশ্নের উত্তর খুঁজছে আসক
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?