লেবুর রস চিপে খোসা ফেলে দেবেন না

জীবনযাপন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫

লেবুর বাজার গরম। রোজার মওসুমে লেবুর হালি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এমন দামি লেবুর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। আমাদের রান্নাঘরে লেবু শরবত, সালাদ বা রান্নায় ব্যবহার শেষে বেশিরভাগ সময়ই খোসাটা ডাস্টবিনে চলে যায়। এত দাম দিয়ে কিনে খোসা নষ্ট করবেন? জানেন কি- এই ফেলে দেওয়া খোসাটিই হতে পারে ঘরের কাজের এক দারুণ সহায়ক। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সৌন্দর্যচর্চা কোনটাতে ব্যবহার করবেন সেটা আপনার সিদ্ধান্ত। এখানে ১০ রকমভাবে লেবুর খোসা ব্যাবহারের উপায় জেনে নিন।

রান্নাঘর পরিষ্কার করুন

লেবুর খোসায় থাকা প্রাকৃতিক অ্যাসিড ও তেল ময়লা পরিষ্কারে খুব কার্যকর। খোসা দিয়ে রান্নাঘরের সিংক ঘষে পরিষ্কার করুন। লেবুর খোসা ঘসে চুলার তেলচিটে দাগ দূর করতে পারেন, স্টিলের বাসন একটু পুরনো দেখাচ্ছে? লেবুর খোসা ফেলে দেওয়ার আগে বাসনে ঘসে চকচকে করে ফেলুন।

ফ্রিজের কোনায় কোনায় দিয়ে রাখুন

ফ্রিজে একসাথে কতরকম খাবার থাকে। অনেক সময় ভেতরে একটা গন্ধ হয়। কয়েক টুকরো লেবুর খোসা কয়েক কোনায় রেখে দিলে তা গন্ধ শোষণ করে এবং ফ্রিজে সতেজ সুবাস তৈরি করে। শুকিয়ে গেলে বের করে ফেলে দিন।

চাইলে ত্বকে ব্যাবহার করুন

লেবুর খোসা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। ত্বকের মৃত কোষ দূর করে। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। তবে সরাসরি ব্যবহার করার আগে সংবেদনশীল ত্বকে সতর্ক থাকতে হবে। হাত পায়ের নখ পরিষ্কার করার পর, লেবুর খোসা দিয়ে ঘসে নিলে চকচকে দেখায়।

ঘরের পোকামাকড় দূর করে

পিঁপড়া বা কিছু পোকা লেবুর গন্ধ পছন্দ করে না। তাই দরজা-জানালার পাশে লেবুর খোসা রাখলে পোকামাকড় কম আসে। দেখতে পান না, এমন জায়গায় লেবুর টুকরা রেখে দিন। পোকা কম হবে। তবে নিয়মিত পুরনোগুলো ফেলে নতুন করে রাখবেন।

হাতের দুর্গন্ধ দূর করবে

রান্না ঘরের কাজ করার সময় হাতে গ্লাভস পরার অভ্যাস আমাদের নেই। মাছ বা পেঁয়াজ কাটার পর হাতে গন্ধ থাকলে লেবুর খোসা দিয়ে ঘষে নিলে গন্ধ দূর হয়। হাতে লেগে থাকা হলুদ দাগ দূর হয়।

রান্নাঘরের দুর্গন্ধ কমাতে

রান্নাঘরের ময়লা রান্নাঘরেই রেখে দেওয়া হয়। সেটা একদিকে দুর্গন্ধ তৈরি করে, আরেকদিকে পোকামাকড়ের অত্যাচার বাড়ে। ডাস্টবিনে কয়েক টুকরো খোসা রাখলে দুর্গন্ধ কম হয়।

প্রাকৃতিক এয়ার ফ্রেশনার

লেবুর খোসা চড়া রোদে শুকিয়ে ঘরে রাখলে সুন্দর সুবাস ছড়ায়। চাইলে পানিতে ফুটিয়েও ব্যবহার করা যায়।

চায়ের স্বাদ বাড়াতে

শুকনো লেবুর খোসা চায়ে দিলে ভিন্ন স্বাদ ও সুবাস পাওয়া যায়। চাইলে এই রোজার মাসে মুড়ি ছোলা মাখানোর সময় কুচি করে লেবুর খোসা দিয়ে দিতে পারেন।

দাঁতের দাগ কমাতে

কখনও কখনও খোসার ভেতরের অংশ দিয়ে হালকা ঘষলে দাঁতের দাগ কমতে পারে। তবে নিয়মিত ব্যবহার না করাই ভালো। এটা সপ্তাহে এক দুইবার করে দেখতে পারেন।

গাছের জন্য উপকারী

খোসা মাটিতে পুঁতে দিলে তা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে।

মনে রাখবেন, দাম দিয়ে যখন কিনবেনই, তার সর্বোচ্চ ব্যাবহার করতে হবে। লেবুর খোসা আর বর্জ্য নয়, এটি হতে পারে আপনার ঘরের সহকারী।

/এমএম/
সম্পর্কিত
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
বর্ষার স্বাদে শাপলা লতার ভর্তা
বৃষ্টিমুখর দিনে ঘরেই বানান মজাদার নাইজেরিয়ান ফিশ রোল
সর্বশেষ খবর
আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে কেন বারবার ফিরে আসে ফকল্যান্ড যুদ্ধ
কী, কেন, কীভাবেআর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে কেন বারবার ফিরে আসে ফকল্যান্ড যুদ্ধ
ফেসবুকে ছড়ালো আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
ফেসবুকে ছড়ালো আন্দোলনরত শিক্ষার্থী নিহতের গুজব
ইরানের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য ৭টি বই
ইরানের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য ৭টি বই
এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নিজ জেলায় সড়ক অবরোধ-বিক্ষোভ
এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে নিজ জেলায় সড়ক অবরোধ-বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান