ভালোবাসায় বদলে যাক পৃথিবী, আজ মানুষকে ভালোবাসার দিন

জীবনযাপন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০

ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কমায়, সম্পর্ককে করে দৃঢ়। বন্ধু, পরিবার কিংবা অপরিচিত মানুষ সবার প্রতি আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতা প্রকাশের গুরুত্ব মনে করিয়ে দিতে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর পালিত হয় মানুষকে ভালোবাসার দিন।

দিনটির মূল বার্তা হলো, ভালোবাসার ক্ষেত্রে কোনও ভেদাভেদ থাকা উচিত নয়। প্রতিবেশী, সহকর্মী কিংবা চলার পথে দেখা কোনও অপরিচিত মানুষ প্রত্যেকেই ভালোবাসা ও সম্মান পাওয়ার যোগ্য। ছোট্ট একটি সহযোগিতা, আন্তরিক কথা কিংবা কারও পাশে দাঁড়ানোও হতে পারে ভালোবাসা প্রকাশের সুন্দর উপায়।

মানুষকে ভালোবাসার দিনের ইতিহাস

মানুষকে ভালোবাসার দিন পালনের উদ্যোগ শুরু হয় ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের লাইফলাইন চার্চের মাধ্যমে। চার্চটির জ্যেষ্ঠ যাজক রেজি ও লন্ডন রয়্যাল মানুষের মধ্যে নিঃশর্ত ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেন।

তাদের লক্ষ্য ছিল শুধু একটি দিন নয়, বরং নিয়মিত মানুষের পাশে দাঁড়ানো এবং সহমর্মিতার চর্চা করা। জাতি, ধর্ম, বর্ণ কিংবা পরিচয়ের পার্থক্য ভুলে মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলাই ছিল উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।

এ উপলক্ষে অসহায়দের সহায়তা করা, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেওয়া কিংবা প্রিয়জন ও আশপাশের মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের মতো নানা মানবিক কাজকে উৎসাহিত করা হয়।

যেভাবে দিনটি পালন করবেন

দিনটি পালনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। নীরবে কারও উপকার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রবীণদের সময় দেওয়া কিংবা পরিচিত-অপরিচিত কাউকে আন্তরিকভাবে উৎসাহিত করার মাধ্যমেও ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়।

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রিয়জনকে একটি চিঠি লেখা, কবিতা বা ছবি উপহার দেওয়া কিংবা পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানোও হতে পারে দিনটি উদ্‌যাপনের সুন্দর উপায়। ভালোবাসার ছোট ছোট প্রকাশই মানুষের জীবনে বড় আনন্দ বয়ে আনতে পারে।

মানুষকে ভালোবাসার এই দিনটি মূলত মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু একটি দিনের বিষয় নয়। প্রতিদিনের আচরণে সহমর্মিতা, সম্মান ও মানবিকতার চর্চার মাধ্যমেই গড়ে উঠতে পারে আরও সুন্দর ও আন্তরিক সমাজ।

/এমএএল/
সম্পর্কিত
কংক্রিটের শহরেও বেঁচে থাকুক বন্যপ্রকৃতি
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
আজ সব অজুহাতকে ছুটি দেওয়ার দিন!
সর্বশেষ খবর
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
কারাভ‍্যন্তরে আলো নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতর
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে কী চমক থাকছে
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো