সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা

জীবনযাপন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ২০:০০ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ২০:০০

উৎসবের দিনে সাজগোজে নিজেকে একটু অন্য রকম দেখতে কে না চান! তবে বয়স বাড়ার সঙ্গে ত্বকে সূক্ষ্ম রেখা, চোখের নীচে ক্লান্তির ছাপ কিংবা ত্বকের স্বাভাবিক উজ্জলতা কমে যাওয়ায় মেকআপ অনেক সময় মনের মতো হয় না। সঠিক প্রসাধনী এবং প্রয়োগের কৌশল জানা থাকলে অবশ্য এই সমস্যা অনেকটাই সামলানো যায়। ভারী মেকআপ না করেও মুখে সতেজ ও স্বাভাবিক আভা আনা সম্ভব।

মেকআপের আগে ত্বক প্রস্তুত করুন

সরাসরি প্রসাধনী লাগানোর বদলে প্রথমে ত্বক পরিষ্কার করে ভালোভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক শুষ্ক থাকলে মেকআপের আস্তরণ সূক্ষ্ম রেখার মধ্যে জমে গিয়ে বয়সের ছাপ আরও স্পষ্ট করে তুলতে পারে। তাই ত্বককে আর্দ্র রাখাই হবে প্রথম ধাপ।

হালকা বেস বেছে নিন

খুব ঘন ফাউন্ডেশনের পরিবর্তে হালকা ধরনের বেস মেকআপ ব্যবহার করতে পারেন। পাতলা করে প্রসাধনী লাগিয়ে প্রয়োজন অনুযায়ী শুধু দাগ বা অসমান জায়গায় বাড়তি কভারেজ দিন। এতে মুখ স্বাভাবিক দেখাবে এবং মেকআপও ভারী লাগবে না।

মুখে আনুন হালকা উজ্জ্বলতা

গালের উপরের অংশে সামান্য ক্রিম ব্লাশ ব্যবহার করলে মুখে সতেজ ভাব ফুটে উঠতে পারে। খুব বেশি প্রসাধনী না লাগিয়ে অল্প পরিমাণে ভালোভাবে মিশিয়ে দিন। মুখের উঁচু অংশে হালকা উজ্জ্বলতা যোগ করলেও ত্বক আরও প্রাণবন্ত দেখাতে পারে।

চোখের সাজে রাখুন সংযম

চোখের চারপাশে বেশি প্রসাধনী ব্যবহার করলে অনেক সময় বয়সের ছাপ আরও চোখে পড়ে। চোখের নীচে প্রয়োজন অনুযায়ী অল্প কনসিলার ব্যবহার করুন। চোখের উপরের অংশে নরম বাদামি বা স্বাভাবিক রঙের ছোঁয়া দিয়ে চোখের বাইরের কোণ সামান্য উঁচু করে সাজালে চোখ আরও সতেজ দেখাতে পারে।

ঠোঁটের আকার স্পষ্ট করুন

বয়স বাড়ার সঙ্গে ঠোঁটের স্বাভাবিক রেখা কিছুটা অস্পষ্ট হতে পারে। তাই লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটের প্রান্ত হালকা করে এঁকে নিলে আকৃতি সুন্দরভাবে ফুটে উঠবে। ঠোঁট শুষ্ক হলে আগে ময়েশ্চারাইজার বা লিপ বাম ব্যবহার করুন। উৎসবের সাজে নিজের ত্বকের সঙ্গে মানানসই উজ্জ্বল বা গভীর রঙ বেছে নিতে পারেন।

মেকআপের ক্ষেত্রে বয়স লুকানোর চেয়ে মুখের স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত প্রসাধনীর বদলে ত্বকের ধরন অনুযায়ী হালকা সাজ বেছে নিলে উৎসবের দিনেও মুখ থাকবে সতেজ ও স্বাভাবিক।

/এমএএল/
সম্পর্কিত
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
এনসিপির কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন