হাসি-ঠাট্টার আড়ালে সম্পর্কের গুরুত্ব মনে করিয়ে দেয় শাশুড়ি দিবস

জীবনযাপন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০০

শাশুড়িকে নিয়ে রসিকতা ও মজার গল্পের অভাব নেই। কখনও তাঁকে অতিরিক্ত উপদেশ দেওয়া মানুষ হিসেবে তুলে ধরা হয়, কখনও আবার দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনের কারণ হিসেবে দেখা হয়। তবে হাসি-ঠাট্টার আড়ালে শাশুড়ির সঙ্গে পারিবারিক সম্পর্কের গুরুত্বও কম নয়। এই সম্পর্কের ইতিবাচক দিকগুলো উপলব্ধি করা, সম্মান জানানো এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর কথা মনে করিয়ে দিতে ২৫ অক্টোবর পালন করা হয় শাশুড়ি দিবস।

শাশুড়ি দিবসের ইতিহাস

বিয়ে ও পারিবারিক সম্পর্কের প্রচলন থেকেই শাশুড়ি এবং জামাই কিংবা শাশুড়ি ও পুত্রবধর সম্পর্কের সূচনা হয়েছে বলে ধারণা করা যায়। তবে শাশুড়ি দিবস কবে, কীভাবে বা কার উদ্যোগে শুরু হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য সহজলভ্য নয়। দিবসটি নিয়ে প্রচলিত লেখালেখিতে শাশুড়ির সঙ্গে সম্পর্কের নানা অভিজ্ঞতা, রসিকতা এবং পারিবারিক জীবনে তাঁর ভূমিকার কথা উঠে আসে।

অনেক সময় শাশুড়ির সঙ্গে মতের অমিল, অতিরিক্ত হস্তক্ষেপ কিংবা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে বিরোধ দাম্পত্য সম্পর্কে চাপ তৈরি করতে পারে। আবার কঠিন সময়ে একজন সহানুভূতিশীল শাশুড়ি দম্পতির পাশে দাঁড়াতে পারেন, ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করেন এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখেন।

সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা ও প্রত্যাশা স্বাভাবিক। তবে নতুন কোনও মানুষকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করতে সময় লাগতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে শাশুড়ি এবং জামাই বা পুত্রবধূর সম্পর্ক আরও আন্তরিক হয়ে উঠতে পারে।

যেভাবে পালন করবেন শাশুড়ি দিবস

শাশুড়ি দিবস পালনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। তাঁকে ফোন করে খোঁজ নেওয়া, একসঙ্গে কিছুটা সময় কাটানো কিংবা তাঁর পছন্দের খাবারের ব্যবস্থা করার মাধ্যমে দিনটি বিশেষ করে তোলা যায়। শাশুড়ির ভালোবাসা, সহযোগিতা ও পরিবারের জন্য তাঁর অবদানের কথাও জানাতে পারেন।

সম্পর্কে মতের অমিল থাকলে এই দিনটি হতে পারে ভুল বোঝাবুঝি কমানোর সুযোগ। শান্তভাবে কথা বলা এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা সম্পর্কের দূরত্ব কমাতে সাহায্য করতে পারে। শাশুড়িকে নিয়ে প্রচলিত রসিকতা উপভোগ করা যেতে পারে, তবে তা যেন কাউকে অপমান না করে, সেদিকেও খেয়াল রাখা জরুরি।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো হোক কিংবা কিছুটা জটিল, পারস্পরিক সম্মান বজায় রাখা গুরুত্বপূর্ণ। আন্তরিকতা, সহনশীলতা ও পরিবারের সদস্যদের প্রতি যত্ন সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে। শাশুড়ি দিবস সেই সম্পর্কের ইতিবাচক দিকগুলো মনে করার এবং পরিবারের বন্ধন দৃঢ় করার একটি উপলক্ষ।

/এমএএল/
সম্পর্কিত
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
গোলাপি পোশাক পরে সচেতনতা ছড়ানোর দিন
বুদ্ধিমান মানেই গম্ভীর নয়, স্মার্ট হওয়াটাও যে দারুণ কুল!
সর্বশেষ খবর
পশ্চিমঘাটের পাহাড় দেখতে এবার কাচের ছাদ-জানালাযুক্ত বিশেষ ট্রেন 
পশ্চিমঘাটের পাহাড় দেখতে এবার কাচের ছাদ-জানালাযুক্ত বিশেষ ট্রেন 
ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ
ফ্রান্সে চার লাখের বেশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ, রাত নামতেই সংঘর্ষ
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
যুবদল নেতা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা
বিশেষ উদ্দেশ্যে আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার 
বিশেষ উদ্দেশ্যে আজ ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার 
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে