বদলে যাচ্ছে কিশোর-কিশোরীদের ত্বকের যত্নের ধরন

জীবনযাপন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

কিশোর-কিশোরীদের ত্বকের যত্নের পণ্য ও তার উপস্থাপনায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। আগে যেখানে নানা প্রসাধনী ব্যবহারের প্রবণতা কিংবা নিখুঁত ত্বকের আকাঙ্ক্ষা গুরুত্ব পেত, এখন সেখানে ত্বকের স্বাভাবিক সমস্যা সমাধান, আর্দ্রতা বজায় রাখা এবং ত্বকের সুরক্ষাবর্ম ভালো রাখার দিকে নজর দিচ্ছে কিছু ব্র্যান্ড। দ্য গার্ডিয়ানে ২৮ অক্টোবর প্রকাশিত সৌন্দর্যবিষয়ক লেখায় এ পরিবর্তনের দিকগুলো তুলে ধরেছেন সালি হিউজ।

লেখায় সালি হিউজ বিশেষভাবে উল্লেখ করেছেন, কিশোরদের জন্য তৈরি ত্বকের যত্নের পণ্যে এখন ত্বকের সমস্যা নিয়ে অযথা দুশ্চিন্তা বাড়ানোর বদলে বাস্তবসম্মত সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে। ব্রণ, ত্বকের শুষ্কতা এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের ফলে তৈরি অস্বস্তির মতো সমস্যার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের স্কিনকেয়ার পণ্য।

এ ক্ষেত্রে তাঁর পছন্দের একটি ব্র্যান্ড ইকুয়ালস ইভেন। ব্রিটেনের এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন দুই চিকিৎসক ও মা। তাদের পণ্যে ব্রণের যত্নের পাশাপাশি ত্বকে আর্দ্রতা ও স্বস্তি ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এক্সফোলিয়েটিং ক্লিনজার ও টোনার ব্যবহারের পর ত্বকের শুষ্কতা কমাতে রয়েছে প্রশান্তিদায়ক সিরাম। ব্র্যান্ডটির সম্পূর্ণ স্কিনকেয়ার রুটিনের দাম ১০০ পাউন্ড।

কিশোর-কিশোরীদের জন্য আরেকটি উল্লেখযোগ্য ব্র্যান্ড রোকো। উপস্থাপক ও আর্ট ডিরেক্টর লরা জ্যাকসনের তৈরি এই ব্র্যান্ডের পণ্যে নজরকাড়া প্যাকেজিংয়ের সঙ্গে রয়েছে ত্বকের উপযোগী ফর্মুলা। ভেগান উপাদান, উদ্ভিদজাত উপকরণ, মন ভালো করা সুগন্ধ এবং সুস্থ জীবনযাপনের ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে। তবে পণ্যগুলো শুধু আকর্ষণীয় মোড়কে সীমাবদ্ধ নয়। এগুলো তৈরিতে চর্মরোগ বিশেষজ্ঞদের অনুমোদিত ফর্মুলাও ব্যবহার করা হয়েছে। হিউজের পছন্দের তালিকায় রয়েছে ব্র্যান্ডটির ক্লাউড বাউন্স ময়েশ্চারাইজার, যার দাম ১৮ পাউন্ড।

কিশোরদের জন্য আলাদা করে তৈরি না হলেও বায়োমা ব্র্যান্ডের কিছু পণ্যও সুপারিশ করেছেন হিউজ। তাঁর মতে, ত্বকের স্বাভাবিক সুরক্ষাবর্ম অক্ষুণ্ণ রেখে কার্যকরভাবে যত্ন নেওয়ার ক্ষেত্রে ব্র্যান্ডটির পণ্য উপযোগী। এর ১৪ পাউন্ডের হাইড্রেটিং সিরামে রয়েছে গ্লিসারিন, সিরামাইড ও স্কোয়ালেন। এই উপাদানগুলো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে কোমল রাখতে সাহায্য করে। ব্রণের সমস্যায় বায়োমার ব্লেমিশ ক্লিয়ারিং সিরিজকেও গুরুত্ব দিয়েছেন তিনি। তবে ব্র্যান্ডটির রেটিনল পণ্য কেবল প্রাপ্তবয়স্কদের জন্য বলে সতর্ক করেছেন হিউজ।

কিশোর-কিশোরীদের স্কিনকেয়ারে এখন শুধু আকর্ষণীয় প্যাকেজিং বা সৌন্দর্যের প্রচলিত ধারণা নয়। ত্বকের বয়সোপযোগী যত্ন, সহজ রুটিন এবং নিরাপদ উপাদান বেছে নেওয়াই বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হিউজের লেখায় উঠে এসেছে, তরুণদের ত্বকের যত্নের পণ্য তৈরিতে এই পরিবর্তন ইতিবাচক দিক নির্দেশ করছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান

/এমএএল/
সম্পর্কিত
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫২-তেও ফিট কারিশমা, রহস্য জানালেন পুষ্টিবিদ
লিকুইড না বুলেট, ঠোঁটের সাজে কোন লিপস্টিক বেছে নেবেন?
সর্বশেষ খবর
ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়
ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়
অবশেষে সেই মামলায় ‘সেভেন স্টারের’ বগাকে গ্রেফতার দেখালো পুলিশ
অবশেষে সেই মামলায় ‘সেভেন স্টারের’ বগাকে গ্রেফতার দেখালো পুলিশ
জাতীয় স্টেডিয়ামের স্কাই লাউঞ্জে সাংবাদিকদের জন্য ছাড়ের মেয়াদ বাড়লো
জাতীয় স্টেডিয়ামের স্কাই লাউঞ্জে সাংবাদিকদের জন্য ছাড়ের মেয়াদ বাড়লো
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী