রাতবিরেতে ‘ইচ্ছে-খিদে’ কিসে মেটান জেনিফার লোপেজ? 

জীবনযাপন ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১৮:৫০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৫০

সারাদিনের ব্যস্ততা শেষে রাতে হঠাৎ কিছু খেতে ইচ্ছে করে অনেকেরই। কারও পছন্দ মিষ্টি, কেউ আবার নোনতা খাবারের খোঁজ করেন। ডায়েটের বিধিনিষেধ থাকলেও মাঝেমধ্যে মনের ইচ্ছেকে উপেক্ষা করা কঠিন। হলিউডের গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজেরও রাতের খিদে মেটানোর জন্য রয়েছে বিশেষ পছন্দ। আর সেই পছন্দের তালিকায় সবার আগে রয়েছে পিৎজা।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে জেনিফার জানিয়েছেন, রাতের খিদে মেটানোর জন্য পিৎজার চেয়ে ভালো খাবার আর কী হতে পারে! তাঁর কথায়, দিনশেষে পিৎজা আসলে পাউরুটি আর চিজেরই মিশেল। তাই এই খাবারের প্রতি তাঁর দুর্বলতা থাকাটা অস্বাভাবিক নয়।

সংগ্রামের দিনের সঙ্গে জড়িয়ে পিৎজার স্মৃতি

জেনিফারের পিৎজাপ্রীতির নেপথ্যে রয়েছে তাঁর জীবনের কঠিন সময়ের স্মৃতি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এমন দিনও গিয়েছে, যখন সারাদিনে মাত্র এক টুকরো পিৎজা খেয়েই কাটাতে হয়েছে তাঁকে। তখন তিনি নৃত্যশিল্পী। সারাদিনের অনুশীলনের পর ওই এক টুকরো পিৎজাই ছিল ভরসা। বড় কাজের সুযোগ পাওয়ার আগে বেশ কয়েক বছর এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই দিনগুলোর কথা আজও আবেগের সঙ্গে মনে করেন জেনিফার।

অতীতের সেই অভিজ্ঞতা বদলে দিতে চান কি না, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, কোনও কিছুর বিনিময়েই সেই সময় বদলাতে চান না। কারণ, কঠিন দিনগুলোই তাঁকে আজকের জায়গায় পৌঁছতে সাহায্য করেছে।

ডায়েটের বাইরেও থাকে পছন্দের খাবার

ওজন নিয়ন্ত্রণ বা শরীরচর্চার কারণে অনেকেই খাবারের তালিকা থেকে শর্করা ও চর্বিজাতীয় খাবার বাদ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পছন্দের খাবারের প্রতি আকর্ষণ যে সহজে যায় না, জেনিফারের কথাতেই তার ইঙ্গিত মেলে। তাঁর কাছে পিৎজা শুধু রাতের খিদে মেটানোর খাবার নয়, বরং জীবনের পুরোনো স্মৃতির সঙ্গেও জড়িয়ে।

তবে তারকার খাদ্যাভ্যাস সবার জন্য আদর্শ হতে পারে না। পিৎজায় শর্করা, চর্বি ও লবণ থাকতে পারে যথেষ্ট পরিমাণে। তাই নিয়মিত বা অতিরিক্ত খাওয়ার বদলে পরিমাণের দিকে নজর রাখা ভালো। মাঝেমধ্যে পছন্দের খাবার খাওয়ার আনন্দ উপভোগ করা যায়, তবে সামগ্রিক খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

/এমএএল/
সম্পর্কিত
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
সর্বশেষ খবর
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
তাহসিফের মৃত্যুরহস্য: ৪০ জনের বক্তব্য নিয়ে কী পেলেন তদন্তকারীরা 
তাহসিফের মৃত্যুরহস্য: ৪০ জনের বক্তব্য নিয়ে কী পেলেন তদন্তকারীরা 
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
মার্কিন দখল থেকে দুই তেল ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
৮১ মিনিটে ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরি, ৩৬ বছরেও খোলেনি রহস্যের জট
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব