ত্বক টানটান থাকবে ৫ প্রাকৃতিক উপাদান ব্যবহারে

জীবনযাপন ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ২০:০৯আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২০:০৯

কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে এবং ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের কোলাজেনের মাত্রা কমে গেলে ত্বক কুচকে যায়। সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি ঘরোয়া যত্নে ঠিক রাখতে পারেন কোলাজেনের মাত্রা।

১। অ্যালোভেরা

ঘৃতকুমারী বা অ্যালোভেরার জেল কোষ-বৃদ্ধি উদ্দীপক হিসেবে কাজ করে। এতে থাকা হাইলোরনিক অ্যাসিড কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরার তাজা পাতা থেকে জেল বের করে নিন। এবার এই জেল ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর মুখ ধুয়ে নিন।

২। তেল

ত্বক টানটান করতে তেল ম্যাসাজ করুন নিয়মিত। রাতে ঘুমনোর আগে অর্গা‌ন অয়েল, আমন্ড অয়েল ও অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন। এসব তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে।

৩। কলা

২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে; কলায় প্রাকৃতিক তেল, পটাশিয়াম ও ভিটামিন রয়েছে। এসব উপাদান বলিরেখা কমাতে এবং ত্বক টানটান করতে সাহায্য করে। কলা চটকে সামান্য মধু মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।  

৪। শসা

শসা ত্বক টানটান রাখতে এবং ময়েশ্চারাইজড করতে সাহায্য করে। শসা ব্লেন্ড করে রস বের করে নিন। শসার রস ত্বকে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট।

৫। কফি

ক্যাফেইন অক্সিডেটিভ চাপ কমিয়ে ত্বককে ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে। পাশাপাশি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি ও ত্বকের বার্ধক্য প্রতিরোধেও সাহায্য করে। কফির গুঁড়ার সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। হালকা হাতে ২-৩ মিনিট স্ক্রাব করুন। তারপর ঈষদুষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া ও হেলথলাইন 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের