বাটার গার্লিক এগ রেসিপি

জীবনযাপন ডেস্ক 
১৬ জুন ২০২৬, ০৯:৩০আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৩০

বাটার গার্লিক এগ হলো খুবই সহজ, দ্রুত তৈরি করা যায় এমন একটি সুস্বাদু ব্রেকফাস্ট বা স্ন্যাকস আইটেম। মাখনের ক্রিমি স্বাদ আর রসুনের ঝাঁঝালো ঘ্রাণ ডিমকে দেয় একেবারে রেস্টুরেন্ট স্টাইল টেস্ট। খুব অল্প উপকরণে ঘরেই ঝটপট বানানো যায় এই মজাদার পদটি।

উপকরণ

  • ডিম ২–৩টি
  • বাটার ২ টেবিল চামচ
  • রসুন কুচি ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ
  • চিলি ফ্লেক্স (ঐচ্ছিক)
  • ধনেপাতা কুচি সামান্য
  • পাউরুটি (সার্ভ করার জন্য, ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে নিন। এতে অল্প পরিমাণ পাপরিকা ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর প্যানে বাটার গরম করে ফেটানো ডিম ঢেলে দিন। মাঝারি আঁচে নেড়ে নেড়ে ডিম ভেঙে ছোট ছোট টুকরো করে ভাজুন। ভাজা হয়ে গেলে ডিম আলাদা একটি পাত্রে তুলে রাখুন।

এবার একই প্যানে আরও কিছু বাটার দিয়ে গরম করুন। এতে কুচানো রসুন দিয়ে হালকা সোনালি রঙ ও সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। স্বাদমতো লবণ ও গোলমরিচ দিন। চাইলে ঝাল বাড়াতে চিলি ফ্লেক্সও যোগ করতে পারেন। এরপর সামান্য নেড়ে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এখন ধীরে ধীরে আধা কাপ লিকুইড দুধ ঢেলে নাড়তে থাকুন। মিশ্রণটি একটু ঘন হয়ে এলে এতে আগে ভেজে রাখা ডিম যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নেড়ে রান্না করুন, যতক্ষণ না মিশ্রণটি মাখা মাখা ও ঘন হয়ে আসে এবং উপরে হালকা তেল উঠে আসে।

শেষে ডিম পুরোপুরি রান্না হয়ে গেলে ওপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

পরিবেশন

গরম গরম বাটার গার্লিক এগ পাউরুটি, টোস্ট বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে সস বা সালাদও যোগ করতে পারেন।

এই রেসিপিটি খুবই সহজ, কিন্তু স্বাদে একেবারে রেস্টুরেন্ট স্টাইল।

 

/এমএএল/ 
সম্পর্কিত
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
সর্বশেষ খবর
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ