রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ০৮:১৫আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:১৫

চিংড়ি মাছ দিয়ে তৈরি স্টাফ চিংড়ি একটি জনপ্রিয় রেস্টুরেন্ট-স্টাইল খাবার, যা এখন ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায়। স্বাদ ও উপস্থাপনায় ভিন্নতা থাকায় এটি বিশেষ আয়োজন বা স্ন্যাকস হিসেবে বেশ উপযোগী।

উপকরণ
চিংড়ি মাছ (বড় সাইজ) ৮-১০টি, এক মুঠ চিনা বাদাম, পেঁয়াজ কুচি একটি, রসুন একটি, কাঁচা মরিচ ৪-৫টি, ধনিয়া পাতা, লেবুর রস ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চাট মসলা সামান্য।

প্রস্তুত প্রণালি
চিংড়ি মাছ পরিষ্কার করে মাঝ বরাবর চিরে নিন, তবে সম্পূর্ণ কেটে আলাদা করবেন না। হালকা লবণ ও লেবুর রস মেখে ১০ মিনিট রেখে দিন।

অন্যদিকে একটি প্যানে সামান্য তেলে বাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে হালকা ভেজে নিন। এতে গরম মসলা, গোলমরিচ ও লবণ দিয়ে নেড়ে একটি ঘন পুর তৈরি করুন। ঠান্ডা হলে চিংড়ির ভেতরে এই পুর ভরে দিন।

এরপর স্টাফ করা চিংড়িগুলো স্টিম করে নিন। এরপর ওপর থেকে চাট মসলা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

/এমএএল/
সম্পর্কিত
স্ন্যাকস টেবিলে নতুন স্বাদ প্রন পাপড় কাবাব
কুমড়াপাতায় টাকি মাছের চপ
শোল-লাউ তরকারি রেসিপি
সর্বশেষ খবর
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি