শোল-লাউ তরকারি রেসিপি

জীবনযাপন ডেস্ক 
২৭ জুন ২০২৬, ০৮:১৫আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:২০

হালকা মসলার ঘ্রাণে আর দেশি স্বাদের এক দারুণ পদ হলো শোল-লাউ তরকারি। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু রান্নাটি, যা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

উপকরণ

কচি লাউ ১টি, শোল মাছের টুকরো ৮–১০টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৭–৮টি এবং পরিমাণমতো পানি।

প্রস্তুত প্রণালি

প্রথমে শোল মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হলে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে এলে শোল মাছের টুকরো দিয়ে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন।

এরপর একই কড়াইয়ের মসলায় লাউ ও প্রয়োজনমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে রান্না করুন। লাউ নরম ও সিদ্ধ হয়ে এলে এতে ভাজা শোল মাছ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং সামান্য জিরা গুঁড়া দিয়ে আবার ঢেকে রান্না করুন।

তরকারিটি মাখামাখা হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

/এমএএল/ 
সম্পর্কিত
তিতার ডালের রেসিপি লিখে রাখি
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পদ হায়দ্রাবাদি রাইস
কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা, গ্রামবাংলার স্বাদের পুষ্টিকর পদ
সর্বশেষ খবর
জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই
জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই
প্রত্যেক নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে: সারজিস
প্রত্যেক নাগরিককে বিজিবি সদস্যের মতো দায়িত্ব পালন করতে হবে: সারজিস
লেখকদের বিখ্যাত সব বাক্যযুদ্ধ ও ব্যক্তিগত আক্রমণ
লেখকদের বিখ্যাত সব বাক্যযুদ্ধ ও ব্যক্তিগত আক্রমণ
ইউরোপে তাপপ্রবাহ এত প্রাণঘাতী কেন
ইউরোপে তাপপ্রবাহ এত প্রাণঘাতী কেন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’