চালের গুঁড়া নয়, মুড়ি দিয়েই বানান নরম তুলতুলে ভাপা পিঠা

জীবনযাপন ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ০৮:১৫আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫

ভাপা পিঠার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চালের গুঁড়া, নারকেল আর গুড়ের পরিচিত স্বাদ। তবে জানেন কি, চালের গুঁড়া ছাড়াও মুড়ি দিয়ে তৈরি করা যায় দারুণ নরম ও সুস্বাদু ভাঁপা পিঠা। ঘরে থাকা সহজ কিছু উপকরণেই অল্প সময়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এই পিঠা। বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে নতুনত্ব আনতে চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন।

উপকরণ

ব্যাটারের জন্য

  • মুড়ি – ২ কাপ
  • সুজি – ১/২ কাপ
  • জাল করা দুধ – ২ ও ১/২ কাপ
  • লবণ – স্বাদমতো
  • বেকিং পাউডার – ১/২ চা-চামচ

পুরের জন্য

  • কোরানো নারকেল – পরিমাণমতো
  • গুড় – স্বাদমতো

তৈরির পদ্ধতি

প্রথমে মুড়ি মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নিন। একটি পাত্রে গুঁড়ো করা মুড়ি, সুজি, লবণ ও জাল করা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন।

এদিকে কোরানো নারকেল ও গুড় একসঙ্গে জাল দিয়ে সুস্বাদু পুর তৈরি করে নিন।

মিশ্রণটি কিছুটা সেট হয়ে এলে এতে বেকিং পাউডার মিশিয়ে নিন। এরপর ছোট স্টিলের বাটিতে হালকা তেল ব্রাশ করে প্রথমে কিছু ব্যাটার ঢালুন। মাঝখানে নারকেলের পুর দিয়ে আবার ব্যাটার ঢেলে পুরটি ঢেকে দিন।

একটি কড়াইয়ে পানি গরম করে স্ট্যান্ড বসিয়ে বাটিগুলো রাখুন। ঢাকনা দিয়ে মাত্র ৫ মিনিট ভাপে রান্না করুন।

পরিবেশন

পিঠা ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে বাটি থেকে বের করুন। চাইলে ওপর থেকে সামান্য নারকেল কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সহজ উপকরণে তৈরি এই মুড়ির ভাপা পিঠা একবার খেলে এর স্বাদ দীর্ঘদিন মনে থাকবে।

/এমএএল/
সম্পর্কিত
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
যুক্তরাষ্ট্রজুড়ে মেক্সিকান খাবারের সেরা ১০ রেস্তোরাঁ
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ