রেসিপি : প্রশান্তির পাঁচ শরবত

লাইফস্টইল ডেস্ক
২৮ জুলাই ২০২১, ১৩:৩২ আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩:৩২

আবহাওয়া যেমনই হোক, প্রাকৃতিক উপকরণে তৈরি স্বাস্থ্যকর এক গ্লাস শরবত আপনাকে এনে দিতে পারে এক রাজ্যের প্রশান্তি। এ জন্য ঝটপট টুকে নিতে পারেন পাঁচটি মন জুড়ানো শরবতের রেসিপি

তেঁতুলের শরবত

যা যা লাগবে: তেঁতুল, চিনি, ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচের গুঁড়া, বিট লবণ, কাঁচামরিচ কুচি, ও পানি (ঠান্ডা বা স্বাভাবিক)

যেভাবে বানাবেন

  • প্রথমে বিচি আলাদা করে তেঁতুলটা একটি পাত্রে সামান্য পানিতে গুলে নিন।
  • গোলানো তেঁতুলে পরিমাণমতো ঠান্ডা পানি মেশান।
  • পরিমাণমতো চিনি, টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা দিন। স্বাদমতো বিট লবণ দিন।
  • ভালো করে মিশিয়ে ১০ মিনিট রাখুন। এবার মিশ্রণটি অন্য একটি বাটিতে ছেঁকে নিন। হয়ে গেলো টক-ঝাল তেঁতুলের শরবত। পরিবেশন করতে পারেন বরফকুচি দিয়ে।

দুধের শরবত

যা যা লাগবে: আগেই দুধ এক লিটার জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। এরপর লাগবে আধা কাপ চিনি, ১৫-২০টি কাজু বাদাম বাটা, ১৫টি পেস্তা বাদাম বাটা, ১৫টি কাঠবাদাম বাটা, এক চিমটি জাফরান (দুই টেবিলচামচ গোলাপ জলে ভিজিয়ে রাখা) ও পরিমাণমতো বরফ (২ কাপ)। পরিবেশনের জন্য সামান্য পেস্তা কুচি।  

যেভাবে বানাবেন : ঠান্ডা দুধের সঙ্গে চিনি, বরফ, বাদাম বাটা ও জাফরান মিশিয়ে ব্লেন্ড করে নিন। পরিবেশনের আগে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন।

লেবু-পুদিনা শরবত

লেবু পুদিনা শরবত রেসিপি

যা যা লাগবে: মাঝারি আকারের দুটি লেবু, এক মুঠো পুদিনাপাতা, বড় এক কাপ পানি, বরফ কুচি পরিমাণমতো ও স্বাদমতো চিনি।

যেভাবে বানাবেন

  • প্রথমে লেবুর খোসা ফেলে টুকরো করে নিন।
  • পুদিনাপাতা কুচি করে কাটুন।
  • ব্লেন্ডারে লেবু, পুদিনা, চিনি ও পানি দিয়ে ব্লেন্ড করুন।
  • ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে তাতে বরফকুচি দিন।

ডায়েট শসা শরবত

যা যা লাগবে : ২টি মাঝারি শসা। ২৫০ এমএল পানি, পরিমাণমতো চিনি, আদা এক টেবিলচামচ, একটি লেবু।

যেভাবে বানাবেন

  • শসা ধুয়ে কেটে নিন।
  • লেবুও খোসা ফেলে কাটুন।
  • ব্লেন্ডারে শসা, লেবু, আদা ও চিনি দিয়ে ব্লেন্ড করুন।
  • ছেঁকে ফ্রিজের নরমালে রেখে দিন।
  • পরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
  •  

আদা-লেবুর শরবত

যা যা লাগবে: লেবুর রস ১ টেবিল চামচ, আদার রস ১ চা চামচ, পানি ১ গ্লাস, চিনি ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন : সব উপকরণ একসঙ্গে মেশালেই শরবত হবে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি
চিংড়ি দিয়ে এমন রান্না আগে খেয়েছেন? বানিয়ে ফেলুন কোফতা কারি
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজ যেভাবে বদলে দিয়েছিল ক্রিকেট
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ