রেসিপি: চিকেন তান্দুরি

জামাল হোসেন
২৯ আগস্ট ২০২১, ১৫:৪৬ আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৫:৪৬

যা দরকার হবে

  • মুরগির রান ৬ পিস
  • টক দই ১ কাপ
  • সরিষার তেল ১/২ কাপ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • আদা-রসুন বাটা ২ চা চামচ
  • লবণ পরিমাণমতো
  • বিট লবণ ১/২ চা চামচ
  • সয়াসস ২ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  • ওরিগানো ১ চা চামচ
  • লেবুর রস ৪ চা চামচ

যেভাবে ম্যারিনেট করবেন

এই স্পেশাল তান্দুরি বানাতে মাংসকে দুবার মেরিনেট করতে হয়।

প্রথম মেরিনেট

মুরগির রানগুলোকে একটি বাটিতে নিয়ে তাতে ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২ চা চামচ লেবুর রস, ২ চা চামচ সয়াসস ও কিছুটা লবণ মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে।

দ্বিতীয় মেরিনেট

একটি বাটিতে টক দই, সরিষার তেল, গুঁড়া মরিচ ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, লবণ, বিট লবণ ১/২ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ওরিগানো ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মুরগির মাংস রেখে ভালোভাবে মিশিয়ে ৪-৫ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

যেভাবে বানাবেন

গ্যাসচালিত তান্দুর ওভেন

বাজারে এখন গ্যাস তান্দুর পাওয়া যায়। এটা দিয়ে গ্যাসের চুলায় যেকোনও তান্দুরি বানাতে পারবেন।

মেরিনেট করা চিকেন তান্দুর ওভেনে দিয়ে প্রথম ১৫ মিনিট পর উল্টিয়ে ১০ মিনিট পর নামিয়ে ফেলুন। পরিবেশন করতে পারেন রুটি বা পরোটার সঙ্গে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা