ভিটামিন বি ১২-এর ঘাটতিতে ডিমেনশিয়া, জেনে নিন চার লক্ষণ

মুসাররাত আবির
১৮ আগস্ট ২০২১, ০৯:৩২আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৩:০২

ভিটামিন বি-১২ এর ঘাটতিই ডেকে আনতে পারে ভুলে যাওয়ার রোগ ডিমেনশিয়া। পানিতে দ্রবণীয় ভিটামিন বি-১২ রক্তের গঠন ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। আমাদের শরীর নিজে থেকে এটি তৈরি করতে পারে না। এর অভাব নিরামিষাশীদের বেশ ভোগায় কারণ এই ভিটামিন উদ্ভিদে পাওয়া যায় না বললেই চলে।

এদিকে ডিমেনশিয়া একবার দানা বাঁধলে তা মানবদেহে নানা প্রভাব ফেলে। রক্তাল্পতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রও নষ্ট করে দেয়। ডিমেনশিয়ার অন্যতম লক্ষণগুলো হলো-

বিভ্রান্তি

ভিটামিন বি-১২ সুস্থ রক্ত ​​কোষ তৈরির করে, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে। লোহিত রক্তকণিকার অভাব মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় যা রোগীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। মাঝে মাঝে মাথাও ঘুরতে পারে।

হতাশা

গবেষণায় দেখা গেছে, বি১২ এর ঘাটতিতে সৃষ্ট হোমোসিস্টিনের উচ্চমাত্রা কিছু মস্তিষ্কের টিস্যু তৈরিতে বাধা দিতে পারে। এতে মস্তিষ্কের কিছু কাজে বাধা তৈরি করে যা মেজাজ পরিবর্তন এবং বিষণ্নতার জন্য দায়ী।

মনোযোগের অভাব

ডিমেনশিয়ার আরেকটি অন্যতম লক্ষণ কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া। ভিটামিন বি১২-এর ঘাটতিতে এমনটা দেখা দেয়। মগজে পর্যাপ্ত অক্সিজেনের অভাবেই এমনটা হয়।

এটা-ওটা ভুলে যাওয়া

কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে পেতে সমস্যা হওয়া বা প্রায়ই কোনও কিছু এক জায়গায় রাখার পর তা ভুলে যাওয়াও কিন্তু ভিটামিন বি১২ এর অভাব ও ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ। ভিটামিনটির ঘাটতি কতদিন ধরে এবং এতে জটিলতা কোন পর্যায়ে গেছে তার ওপর নির্ভর করে এ লক্ষণ দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী হতে পারে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ