দাওয়াতে একটু বেশি খেয়ে ফেলেছেন? পেটের অস্বস্তি কমাতে মানুন ৫ নিয়ম

জীবনযাপন ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৫

উৎসবের বাড়ি হোক কিংবা কোনও অনুষ্ঠান সামনে যখন একের পর এক পছন্দের খাবার থাকে, তখন নিজেকে সামলানো কঠিন। ফলে প্রয়োজনের তুলনায় একটু বেশিই খেয়ে ফেলা হয়। খাওয়ার সময় তেমন কিছু মনে না হলেও কিছুক্ষণ পর শুরু হয় অস্বস্তি। পেট ভার লাগা, ঢেকুর, গ্যাস কিংবা বদহজমে তখন আর স্বস্তি থাকে না।

এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়াই একমাত্র সমাধান নয়। বরং কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।

১. খাওয়ার পর একেবারে শুয়ে পড়বেন না

ভরপেট খাওয়ার পর বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করতেই পারে। কিন্তু এই অভ্যাস অস্বস্তি আরও বাড়াতে পারে। খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকুন। এরপর ধীরে ধীরে কয়েক মিনিট হাঁটুন।

তবে হাঁটার সময় গতি বাড়িয়ে জোরে হাঁটার প্রয়োজন নেই। বিশেষ করে খাওয়ার পর রোদে হাঁটাহাঁটি না করে আরাম করে ছায়াযুক্ত জায়গায় ধীরে পায়চারি করাই ভালো।

২. বেশি পানি খেলেই হজম হবে এ ধারণা ঠিক নয়

অনেকেই মনে করেন, বেশি খাওয়ার পর অনেকটা পানি পান করলে খাবার দ্রুত হজম হয়ে যাবে। তাই খাওয়ার পর পরই একাধিক গ্লাস পানি খাওয়া শুরু করেন।

তবে এমন করার প্রয়োজন নেই। তেষ্টা পেলে অবশ্যই পানি পান করুন, কিন্তু অতিরিক্ত পানি পান করাকে হজমের সমাধান হিসেবে দেখার কোনও কারণ নেই।

৩. অস্বস্তি কমাতে উষ্ণ পানীয় নিতে পারেন

পেট ভার বা গ্যাসের মতো অস্বস্তি হলে হালকা কিছু উষ্ণ পানীয় আরাম দিতে পারে। আদা দিয়ে গরম পানি, জিরে-মৌরি ভেজানো বা ফোটানো পানি কিংবা পুদিনা দিয়ে তৈরি পানীয় অল্প অল্প করে পান করা যেতে পারে।

লেবু মেশানো উষ্ণ পানিও অনেকে পছন্দ করেন। তবে কোনও পানীয় খেলেই যে সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

৪. পরের খাবার একেবারে বাদ দেবেন?

এক বেলা বেশি খেয়ে ফেললে পরের বেলা না খেয়ে থাকার সিদ্ধান্ত নেন অনেকে। কিন্তু শুধু আগের বেলায় বেশি খাওয়া হয়েছে বলে পরের খাবার সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই।

পরের বেলায় খিদে না থাকলে জোর করে খাওয়ার দরকার নেই। আবার খিদে ফিরে এলে অল্প পরিমাণে হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন। শরীরের ক্ষুধার সংকেতকে গুরুত্ব দেওয়াই ভালো।

৫. ভরপেটে ব্যায়াম করতে যাবেন না

বেশি খাওয়ার পর অস্বস্তি কাটাতে অনেকেই শরীরচর্চা শুরু করে দেন। কিন্তু ভরপেটে ভারী ব্যায়াম করা ঠিক নয়। বিশেষ করে এমন কোনও ব্যায়াম যাতে পেটের উপর চাপ পড়ে, তা এড়িয়ে চলাই ভালো।

বরং হালকা পায়চারি, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রয়োজনমতো জল পান করাই বেশি উপযোগী।

মনে রাখবেন

একদিন অনুষ্ঠানে একটু বেশি খেয়ে ফেললেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে হালকা হাঁটাহাঁটি করুন, অতিরিক্ত পানি পান এড়িয়ে চলুন এবং পরের বেলায় খিদে অনুযায়ী হালকা খাবার খান। তবে বারবার অতিরিক্ত খাওয়ার পর তীব্র বা দীর্ঘস্থায়ী পেটের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

/এমএএল/
সম্পর্কিত
রান্নার ঝামেলা ছাড়াই ১০ মিনিটে বানিয়ে নিন ৭ পুষ্টিকর খাবার
মাউথওয়াশ ব্যবহারে উপকারের পাশাপাশি যে ঝুঁকিগুলো আছে
ব্রেন ফগে ভুগছেন? মানসিক ধোঁয়াশা কাটাতে যা করবেন
সর্বশেষ খবর
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
কাদামাটির নিচ থেকে ৩ দিন পর নেপালে ছয় বছরের শিশু উদ্ধার
কাদামাটির নিচ থেকে ৩ দিন পর নেপালে ছয় বছরের শিশু উদ্ধার
যুক্তরাষ্ট্রে কেন বারবার ঘটছে দীর্ঘ টারম্যাক বিলম্ব
যুক্তরাষ্ট্রে কেন বারবার ঘটছে দীর্ঘ টারম্যাক বিলম্ব
মেসির ৪ গোলে মায়ামির বড় জয়
মেসির ৪ গোলে মায়ামির বড় জয়
সর্বাধিক পঠিত
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
বাড়তে থাকা স্বর্ণের দামে এবার বড় পতন
বাড়তে থাকা স্বর্ণের দামে এবার বড় পতন