ক্যানসারকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখতে পারে এটি

জীবনযাপন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৪:২৫ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৪:২৫

ক্যানসারের চিকিৎসা মানেই ওষুধ, অস্ত্রোপচার বা কেমোথেরাপি নয়। চিকিৎসার পাশাপাশি নিয়মিত ও পরিকল্পিত শরীরচর্চাও রোগীর সুস্থতা এবং দীর্ঘমেয়াদি ফলাফলে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক গবেষণায় ক্যানসার রোগীদের ব্যায়ামের উপকারিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে কিছু ক্যানসারের ক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা রোগ পুনরায় ফিরে আসার ঝুঁকি কমানো এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হতে পারে।

এর একটি উদাহরণ লি কোলকার। ৬৬ বছর বয়সী কোলকার মেটাস্ট্যাটিক কিডনি ক্যানসারের চিকিৎসায় একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার পর অনিয়মিত ক্লান্তি ও মস্তিষ্কে ঝাপসা ভাবের সমস্যায় ভুগছিলেন। ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিক্যাল সেন্টারের চিকিৎসাকর্মীরা তাঁকে জানান, নিয়মিত ব্যায়াম তাঁর কর্মশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। এরপর ক্যানসার রোগীদের জন্য বিশেষভাবে তৈরি একটি ব্যায়াম কর্মসূচিতে যোগ দেন তিনি। অনলাইনে প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম শুরু করেন কোলকার।

দীর্ঘদিনের পর্যবেক্ষণভিত্তিক গবেষণায় ক্যানসার রোগীদের নিয়মিত ব্যায়াম ও দীর্ঘমেয়াদি বেঁচে থাকার মধ্যে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এর উপকারিতা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। কোলন ক্যানসারের রোগীদের নিয়ে করা একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রিত গবেষণাতেও একই ধরনের ফল পাওয়া যায়।

গবেষণায় দেখা যায়, কোলন ক্যানসারে আক্রান্ত যেসব রোগী তিন বছর ধরে প্রশিক্ষকের তত্ত্বাবধানে পরিকল্পিত ব্যায়াম কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তাঁদের ক্যানসার পুনরায় ফিরে আসার ঝুঁকি কম ছিল এবং জীবনযাত্রার মানও তুলনামূলক ভালো ছিল। আট বছর পর ওই কর্মসূচিতে অংশ নেওয়া রোগীদের ৯০ শতাংশ জীবিত ছিলেন, যেখানে ব্যায়াম কর্মসূচিতে অংশ না নেওয়া রোগীদের মধ্যে জীবিত ছিলেন ৮৩ শতাংশ।

ব্যায়ামের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা। পরে করা গবেষণায় দেখা গেছে, একজন রোগীর জন্য পুরো ব্যায়াম কর্মসূচিতে প্রায় ৩ হাজার ডলার খরচ হলেও এটি হাসপাতালে ভর্তি হওয়া, জরুরি বিভাগে যাওয়া এবং পরিকল্পনার বাইরে চিকিৎসকের কাছে যাওয়ার ঘটনা কমিয়ে স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক ব্যয় কমাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ক্যানসার রোগীদের শুধু ‘বেশি ব্যায়াম করুন’ বললেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। নিয়মিত শরীরচর্চার অভ্যাস তৈরি করতে অনেক রোগীর প্রশিক্ষক, পরিকল্পিত কর্মসূচি ও দীর্ঘমেয়াদি তত্ত্বাবধান প্রয়োজন। বর্তমানে কোলন ক্যানসারে আক্রান্ত রোগীদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি থেকে তুলনামূলক জোরালো মাত্রার শারীরিক কর্মকাণ্ড করার পরামর্শ দেওয়া হয়।

তবে এ ধরনের বিশেষায়িত ব্যায়াম কর্মসূচি এখনও সবার নাগালের মধ্যে নেই। যুক্তরাষ্ট্রে এগুলো মূলত বড় ক্যানসার চিকিৎসাকেন্দ্রগুলোতে সীমাবদ্ধ। অনেক ক্ষেত্রে দাতব্য অর্থায়ন অথবা রোগীর নিজস্ব খরচে কর্মসূচি চালাতে হয়। ফলে আর্থিকভাবে পিছিয়ে থাকা রোগী কিংবা বড় চিকিৎসাকেন্দ্র থেকে দূরে বসবাসকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ক্যানসারের চিকিৎসার পর ব্যায়াম কীভাবে রোগীর স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করতে পারে, তার উদাহরণ কিম্বারলি বার্কার। ৬৮ বছর বয়সী বার্কার মূত্রথলি ও জরায়ুর ক্যানসারের চিকিৎসার পর কোমরের নিচের অংশ ও নিতম্বে ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন। একসময় স্বামীর সঙ্গে নিয়মিত সাইকেল চালানোসহ নিজের পছন্দের কাজগুলো করার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন।

প্রশিক্ষকের সঙ্গে ১২ সপ্তাহ ধরে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি বাড়িতেও অনুশীলন চালিয়ে যান বার্কার। কর্মসূচি শেষ হওয়ার পরও ব্যায়াম অব্যাহত রাখেন তিনি। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং স্বামীর সঙ্গে আবার সাইকেল চালানো শুরু করেছেন।

ক্যানসার চিকিৎসাবিষয়ক গবেষক ক্যাথরিন শ্মিটজ বলেন, ব্যায়াম শুধু শরীরের জৈবিক প্রক্রিয়ার বিষয় নয়, এটি মানুষের আচরণ ও অভ্যাসের সঙ্গেও জড়িত। তাই রোগীর শারীরিক সক্ষমতা, চিকিৎসার ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম কর্মসূচি তৈরি করা জরুরি।

এই বিষয়টি গুরুত্ব দিয়ে ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিক্যাল সেন্টার ক্যানসার রোগীদের জন্য ব্যায়াম কর্মসূচিকে স্বাস্থ্যবিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য এটি চালুর পরিকল্পনা রয়েছে। উদ্যোগটি সফল হলে ২০২৮ সাল থেকে সব ধরনের ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ক্যানসার রোগীর জন্য ব্যায়ামকে আর শুধু অতিরিক্ত সুবিধা হিসেবে দেখার সময় নেই। চিকিৎসকের পরামর্শ ও রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে পরিকল্পিত শরীরচর্চা ক্যানসার চিকিৎসা ও পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। তবে ক্যানসার রোগীদের নিজের ইচ্ছায় কঠোর ব্যায়াম শুরু না করে চিকিৎসক বা প্রশিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উপযুক্ত ব্যায়াম বেছে নেওয়াই নিরাপদ।

সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস

 

/এমএএল/
সম্পর্কিত
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যা করবেন
একঘেয়েমি এড়িয়ে বৈচিত্র্যময় শরীরচর্চায় বিশ্বাসী জ্যাকলিন ফার্নান্দেজ
নখ হলুদ ও মোটা হয়ে যাচ্ছে? হতে পারে ছত্রাকের সংক্রমণ
সর্বশেষ খবর
প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের
প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির