রেসিপি: শাহি গোলাপজাম মিষ্টি

লাইফস্টাইল ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৫:০০আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৫:০০
image

অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন শাহি গোলাপজাম মিষ্টি। এটি খেতে একদম দোকানের মতোই সুস্বাদু হবে। জেনে নিন রেসিপি।

রেসিপি: শাহি গোলাপজাম মিষ্টি
সিরা তৈরির উপকরণ
পানি- ২ কাপ
চিনি- ২ কাপ
এলাচ- ৩টি
জাফরান- সামান্য
গোলাপজল- ১ চা চামচ  
মিষ্টির ডো তৈরির উপকরণ
গুঁড়া দুধ- ১ কাপ
ময়দা- ১ টেবিল চামচ
বেকিং পাউডার- আধা চা চামচ
এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ
ডিম- ১টি
ঘি- ১ টেবিল চামচ
তেল- ভাজার জন্য  
প্রস্তুত প্রণালি
চিনির সিরা তৈরি করার জন্য গোলাপজল বাদে সিরা তৈরির বাকি সব উপকরণ দিয়ে দিন চুলায়। বলক চলে আসলে গোলাপজল দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার মিষ্টির ডো তৈরির পালা।
প্রথমে সব শুকনা উপকরণ মিশিয়ে নিন। এরপর ডিম ফেটিয়ে মেশান ও ঘি দিয়ে দিন। আঠালো ডো তৈরি হলে অল্প অল্প অংশ নিয়ে গোলাকার করে মিষ্টি বানান। প্যানে পর্যাপ্ত তেল নিয়ে চুলায় বসান। সামান্য গরম হলে একটি একটি করে মিষ্টি দিয়ে বাদামি করে ভেজে নিন।
সিরা চুলায় দিন। গরম হলে মিষ্টি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে আরও ঘণ্টা দুয়েক ঢেকে রেখে তারপর পরিবেশন করুন মজাদার শাহি গোলাপজাম মিষ্টি।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
বলিউডে নায়করা ব্যর্থ হলেও ফের সুযোগ পান, নায়িকাদের শূন্য থেকে শুরু করতে হয়: সাইয়ামি
বলিউডে নায়করা ব্যর্থ হলেও ফের সুযোগ পান, নায়িকাদের শূন্য থেকে শুরু করতে হয়: সাইয়ামি
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে