ছুটি শেষে কর্মজীবন শুরু, মানতে হবে কিছু বিষয়

লাইফস্টাইল ডেস্ক
০১ জুন ২০২০, ২১:১৫ আপডেট : ০১ জুন ২০২০, ২১:১৫
image

ছুটি শেষে খুলে গেছে অফিস, যদিও কমেনি করোনার সংক্রমণ। জীবিকার তাগিদে যেতে হচ্ছে অফিসে। এ সময় সুস্থ থাকতে ভীষণ রকম সচেতন থাকতে হবে। মাস্ক, স্যানিটাইজার, বার বার হাত ধোওয়া- এগুলো তো বটেই; পাশাপাশি আরও কিছু বাড়তি বিষয়ে সতর্ক থাকতে হবে।

ছুটি শেষে কর্মজীবন শুরু, মানতে হবে কিছু বিষয়

  • অনেকদিন পর অফিস খুলছে বলেই কাজের পর আড্ডা দেবেন না পরিচিতদের সাথে। অফিস টাইম শেষে যত দ্রুত সম্ভব ফিরে যান বাড়িতে।
  • বাড়তি দুটো মাস্ক সঙ্গে রাখুন। মুখে থাকা মাস্ক কোনও কারণে ভিজে গেলে বা নষ্ট হয়ে গেলে যেন হাতের কাছেই পাওয়া যায় অন্য মাস্ক।
  • ভিড় এড়িয়ে চলুন। প্রয়োজনে হাতে বেশ খানিকটা সময় নিয়ে বের হবেন। যানবাহনে বেশি ভিড় থাকলে অপেক্ষা করুন ফাঁকা যানবাহন পাওয়ার জন্য।
  • লাঞ্চ খেতে বা আড্ডা দিতে সহকর্মীদের কাছাকাছি বসবেন না। মনে রাখবেন, অসুখ কিন্তু আপন-পর বোঝে না! নিরাপদ দূরত্ব তাই খুবই জরুরি।
  • সঙ্গে ফ্লাক্সে গরম পানি রাখুন। একটু পর পর গরম পানি পান করুন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো ড্রপলেট সংক্রমণ কিছুটা হলেও প্রতিহত করে গরম পানি।
  • আদা কুচি খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
  • বার বার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহারের কথা ভুলবেন না।
  • সম্ভব হলে ঘুরিয়ে ফিরিয়ে পরার জন্য কয়েক জোড়া জুতার ব্যবস্থা রাখুন। প্রতিদিন অফিস থেকে ফিরে জুতা ধুয়ে দিন।
  • মাস্ক ও রুমালও প্রতিদিন ধোবেন।  
  • রাস্তায় থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবেন না। বাসায় ফিরে ভালো করে পরিষ্কার করে নিন ফোন। কাভার খুলে আলাদাভাবে পরিষ্কার করুন।
  • এখনই আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা হচ্ছে না- এটা মনে রাখবেন। বাইরে খাওয়া, ঘোরাঘুরি- এগুলো আরও কিছুদিনের জন্য বন্ধ রাখুন। খুব প্রয়োজন ছাড়া একেবারেই বের হওয়া যাবে না।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
৯ দিনে গাজীপুরে তিন আগুনের ঘটনা, দগ্ধ ১২  
৯ দিনে গাজীপুরে তিন আগুনের ঘটনা, দগ্ধ ১২  
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়