ড্রাই শ্যাম্পু তৈরি ও ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৩ জুন ২০২০, ১৭:১৭আপডেট : ০৩ জুন ২০২০, ১৭:১৭
image

রূপবিশেষজ্ঞদের মতে, প্রতিদিন চুলে পানি না লাগানোই ভালো। একদিন বা দুই দিন পর পর চুল ধুলে বজায় থাকে এর উজ্জ্বলতা। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করাও চুলের জন্য ক্ষতিকর। তবে যাদের চুল অতিরিক্ত তৈলাক্ত, তাদের জন্য বিষয়টি বেশ কষ্টকর। কারণ এ ধরনের চুল খুব দ্রুত চুপসে যায়। চুপসে যাওয়া চুল দ্রুত ঝলমলে করতে ড্রাই শ্যাম্পুর জুড়ি নেই। হুট করে বাইরে বের হওয়ার আগেও ড্রাই শ্যাম্পু ব্যবহার করে চুলে ফেরাতে পারেন প্রাণ। জেনে নিন ঘরে তৈরি তিন ধরনের ড্রাই শ্যাম্পু সম্পর্কে।

ড্রাই শ্যাম্পু তৈরি ও ব্যবহার করবেন যেভাবে
ওটমিল ও বেকিং সোডা
এক কাপ ওটমিল গুঁড়া ও এক কাপ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে রেখে দিন কাচের বয়ামে। বেকিং সোডা চুলের তেলতেলে ভাব ও দুর্গন্ধ দূর করবে। ওটমিলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের সুরক্ষা নিশ্চিত করবে।
কর্ন স্ট্রাচ ও চালের আটা 
২ চা চামচ করে কর্ন স্ট্রাচ ও চালের আটা একসঙ্গে মিশিয়ে বয়ামে রেখে দিন। ব্যবহার করুন প্রয়োজন মতো। কর্ন স্ট্রাচ চুলের আঠালো ভাব কমিয়ে বাউন্সি করবে চুল। চালের আটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে চুল, পাশাপাশি মজবুত করবে চুলের গোড়া।
কোকো পাউডার, কর্ন স্ট্রাচ ও দারুচিনির গুঁড়া
তিন উপাদান সমপরিমাণে মিশিয়ে কাচের বয়ামে সংরক্ষণ করুন। এটি চুলের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি চমৎকার সুগন্ধ নিয়ে আসবে চুলে।
যেভাবে ব্যবহার করবেন ড্রাই শ্যাম্পু

  • শুকনা চুল দুই ভাগ করে ভালো করে আঁচড়ে নিন।
  • ড্রাই শ্যাম্পুতে ব্রাশ ডুবিয়ে বাড়তি অংশ ঝেড়ে ফেলুন।
  • সিঁথি করে চুলের গোড়ায় ব্রাশ বুলিয়ে নিন।
  • পুরো মাথার ত্বকে এভাবে লাগান।
  • দুই মিনিট অপেক্ষা করে আঙুলের সাহায্যে চুলের গোড়া ম্যাসাজ করে নিন।
  • চুল আঁচড়ে নিন ভালো করে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া    

/এনএ/
সম্পর্কিত
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
সর্বশেষ খবর
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের