মজাদার গাজরের পুডিং বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১০ নভেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:১২

অতিথি অ্যাপায়ন কিংবা বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু গাজরের পুডিং। খুব সহজেই এটি বানানো যায়। জেনে নিন রেসিপি। 

মজাদার গাজরের পুডিং বানাবেন যেভাবে গাজরের প্রিপারেশন করতে যা যা লাগবে
গাজর ঝুড়ি করে কাটা- ৩ কাপ
কাজুবাদাম- ২ টেবিল চামচ
লবণ-১/৪ চা চামচ
তরল দুধ- ৩ কাপ
পুডিং তৈরির উপকরণ
চিনি- ১/২ কাপ
গুঁড়া দুধ- ১/২ কাপ
আগার আগার পাউডার- দেড় টেবিল চামচ
তরল দুধ- ২ টেবিল চামচ
ঘি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
গাজরের প্রিপারেশন জন্য সবগুলো উপকরণ চুলায় দিয়ে ঢেকে দিন প্যান। মাঝারি আঁচে ৭ থেকে ৮ মিনিট জ্বাল করুন। গাজর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে গ্রিন্ডারে মিহি পেস্ট বানিয়ে নিন। চুলায় প্যানে মিশ্রণটি দিয়ে দিন। গুঁড়া দুধ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। অনবরত নাড়ুন ৫ থেকে ৭ মিনিট। চিনি গলে মিশ্রণটি খানিকটা পাতলা হয়ে যাবে। ২ টেবিল চামচ তরল দুধে আগার আগার পাউডার মিশিয়ে দিয়ে দিন মিশ্রণে। দুই মিনিট নেড়ে ঘি দিয়ে নামিয়ে নিন। মোল্ডে ঘি ব্রাশ করে ঢেলে দিন সম্পূর্ণ মিশ্রণ। ঠাণ্ডা হলে নরমাল ফ্রিজে রেখে দিন। দুই ঘণ্টা পর বের করে পিস করে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি- ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না
ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে
বানিয়ে ফেলুন কলার পুডিং
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
বিয়ে পুরুষের জন্য ‘আশীর্বাদ’, নারীর জন্য কী?
বিয়ে পুরুষের জন্য ‘আশীর্বাদ’, নারীর জন্য কী?
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি