তেলাপোকা দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৩
image

তেলাপোকা দূর করবেন যেভাবে

যত্রতত্র তেলাপোকার আনাগোনা শুধু অস্বাস্থ্যকরই না, অত্যন্ত বিরক্তিকরও। কীটনাশক স্প্রে করলে তেলাপোকা সাময়িকভাবে দূর হলেও আবার ফিরে আসে। ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে মুক্তি পেতে পারেন তেলাপোকার অত্যাচার থেকে। জেনে নিন সেগুলো কী কী-  

মিন্ট অয়েল
তেলাপোকার আনাগোনা বেশি যেখানে, সেখানে মিন্ট অয়েল স্প্রে করে দিন। দূর হবে তেলাপোকা।
বেকিং সোডা

সমপরিমাণ চিনি ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে যেখানে বেশি তেলাপোকা দেখা যায় সেখানে ছিটিয়ে দিন।

রসুন
এক লিটার পানিতে একটি রসুনের কোয়া, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এবং ১টি পেঁয়াজ বেটে মেশান। এক ঘণ্টা পর ১ টেবিল চামচ লিকুইড সোপ মিশিয়ে দ্রবণটি তেলাপোকার বাসায় ছিটিয়ে দিন। চলে যাবে তেলাপোকা।

ন্যাপথলিন
তেলাপোকা ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে সেখানে কয়েকটি ন্যাপথলিন ছড়িয়ে দিন। কমে যাবে তেলাপোকা।

পেট্রোলিয়াম জেলি
একটি গভীর পাত্রের ভেতরের অংশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তারপর কলা অথবা আপেলের খোসা কুচি করে দিয়ে দিন পাত্রে। তেলাপোকা ফলের খোসার গন্ধে পাত্রে ঢুকবে, কিন্তু পেট্রোলিয়াম জেলির কারণে বের হতে পারবে না।

পরিচ্ছন্ন রাখুন ঘর
তেলাপোকা যেন বাসা না বাধে, সেজন্য ঘর নিয়মিত পরিষ্কার করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
‘মৃণালদার সমস্ত মজা, পাগলামি রেখেই ছবিটা করেছিলাম’
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
২০ লাখ দিয়ে ছেলেকে ইতালি পাঠালাম, এখন লিবিয়ায় আটকে দেড় কোটি টাকা চায়
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে গ্রেফতার মামুন রিমান্ডে
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
সর্বাধিক পঠিত
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন