ব্যস্ত দিনের সকালও শুরু করুন প্রশান্তি নিয়ে

জীবনযাপন ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ০৮:৪৫আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৫

একটি দিনের শুরুই অনেক সময় ঠিক করে দেয় পুরো দিনটি কেমন কাটবে। কিন্তু ঘুম থেকে উঠেই মোবাইলের নোটিফিকেশন, অফিসের প্রস্তুতি, যানজটের চিন্তা বা কাজের চাপ—সব মিলিয়ে সকালটা অনেকের কাছেই হয়ে ওঠে অস্থির।

অথচ মাত্র ২০ থেকে ৩০ মিনিটের কয়েকটি সহজ ও সচেতন অভ্যাস আপনার ব্যস্ত সকালকেও করে তুলতে পারে শান্ত, সুশৃঙ্খল এবং প্রাণবন্ত।

স্ক্রিনের সঙ্গে নয়, দিনের শুরু হোক নিজের সঙ্গে

ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। তার বদলে কয়েক মিনিট নিজের জন্য রাখুন। জানালার পর্দা সরিয়ে সকালের আলো ঘরে ঢুকতে দিন, কয়েকবার গভীর শ্বাস নিন। এতে শরীর ও মন ধীরে ধীরে নতুন দিনের জন্য প্রস্তুত হয়।

এক গ্লাস পানি দিয়ে শুরু

রাতভর ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সকালে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করলে শরীর সতেজ হয় এবং বিপাকক্রিয়া সক্রিয় হতে শুরু করে।

পাঁচ মিনিটের নীরবতা

ধ্যান, প্রার্থনা কিংবা শুধু চুপচাপ বসে শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ, যে পদ্ধতিই আপনার ভালো লাগে করুন। কারণ, প্রতিদিন কয়েক মিনিটের এই অনুশীলন মানসিক চাপ কমাতে এবং মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে।

শরীরকে একটু নাড়াচাড়া করুন

ব্যস্ততার কারণে দীর্ঘ সময় ব্যায়াম করা সম্ভব না হলেও সমস্যা নেই। হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম বা ১০-১৫ মিনিট হাঁটাও শরীরকে চাঙা করে এবং সারাদিনের কর্মক্ষমতা বাড়ায়। 

পুষ্টিকর নাশতা

শুধু এক কাপ চা বা কফিতে সকাল শুর না করে ফল, ডিম, ওটস, দই বা পূর্ণ শস্যজাত খাবার দিয়ে একটি সুষম নাশতা করার চেষ্টা করুন। এটি দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে এবং মনোযোগ বাড়াতে সহায়ক।

দিনের পরিকল্পনা করে নিন

একসঙ্গে অনেক কাজের তালিকা তৈরি না করে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ লিখে রাখুন। দীর্ঘ কাজের তালিকার বদলে অগ্রাধিকার ঠিক করলে মানসিক চাপও কমে এবং কাজও গুছিয়ে করা যায়।

কৃতজ্ঞতার চর্চা

দিনের শুরুতে এমন তিনটি বিষয় ভাবুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। ইতিবাচক চিন্তার এই ছোট্ট অভ্যাস সারাদিনের মানসিক অবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সারাদিন এই ইতিবাচক মানসিকতা ধরে রাখতে সাহাজ্য করতে পারে।

ঘরটাকেও রাখুন প্রশান্ত

পরিপাটি বিছানা, খোলা জানালা, ঘরে প্রাকৃতিক আলো, হালকা সুগন্ধ বা একটি সবুজ গাছ এমন ছোট ছোট বিষয়ও সকালের পরিবেশকে অনেক বেশি শান্ত ও আরামদায়ক করে তোলে

প্রশান্তিময় সকাল মানেই দীর্ঘ সময়ের কোনও জটিল রুটিন নয়। প্রতিদিন মাত্র কয়েকটি ছোট অভ্যাসই দিনটিকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও ইতিবাচক করে তুলতে পারে। তাই ব্যস্ততার মাঝেও দিনের শুরুতে নিজের জন্য একটু সময় রাখুন, এর সুফল মিলতে পারে সারাদিন।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা কতটা নিরাপদ? যা জানা জরুরি
ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করা কতটা নিরাপদ? যা জানা জরুরি
কেন সুর আগে পৌঁছে যায়, পরে আসে গানের কথা
কেন সুর আগে পৌঁছে যায়, পরে আসে গানের কথা
এমএলএস অল-স্টার ম্যাচে না খেলেও নিষেধাজ্ঞা এড়াচ্ছেন লিওনেল মেসি, জানুন কেন
এমএলএস অল-স্টার ম্যাচে না খেলেও নিষেধাজ্ঞা এড়াচ্ছেন লিওনেল মেসি, জানুন কেন
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
টাটা কনসালটেন্সির চাকরি ফিরিয়ে চালের ব্যবসা, আয় বছরে ২৫ লাখ
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’