আগামীকাল শিল্পকলায় ‘পুণ্যাহ’-এর ৪০তম প্রদর্শনী

সাহিত্য ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ২০:৫৩আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২০:৫৩

ঢাকার নাট্যদল ‘নাট্যকেন্দ্র’-এর ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’-এর ৪০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী শুরু হবে।

বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ২০২২ সালের ২ সেপ্টেম্বর প্রথম মঞ্চায়নের পর বিভিন্ন সময়ে ৩৮টি প্রদর্শনী হয়েছে নাটকটির।

‘পুণ্যাহ’-এর গল্পে উঠে এসেছে ৪০ থেকে ৪২ বছর আগের কাকরগাছি গ্রামের এক ভয়াবহ ঝড়ের ঘটনা। ঝড়ের পর মৃত্যুকে ঘিরে সংস্কারাচ্ছন্ন জনপদের মানুষ নিজেদের পাপ ও পাপীদের খুঁজতে শুরু করে। সেই অনুসন্ধানের মধ্য দিয়ে নাটকে মানুষের অপরাধবোধ, সামাজিক ভণ্ডামি, নারী নিপীড়ন ও মানবিক অবক্ষয়ের নানা দিক উঠে এসেছে।

নাটকটির ভাবনায় অতীত ও বর্তমানের সময়কে পাশাপাশি দেখা হয়েছে। ‘সেই সময়—এই সময়ে’ কোনো ভেদ নেই—এই ধারণাকে কেন্দ্র করে নাটকটি মানুষের ধ্বংসাত্মক প্রবৃত্তি ও সামাজিক সংকটের ধারাবাহিকতা তুলে ধরে।

প্রযোজনাটিতে বর্ণনামূলক অভিনয়রীতির পাশাপাশি সংগীত, কোরাস, আলো ও নিরাভরণ মঞ্চ পরিকল্পনার ব্যবহার করা হয়েছে। নির্দেশক ইউসুফ হাসান অর্ক বলেন, সাম্প্রতিক পৃথিবীর বিপর্যস্ত সময় এবং মানবিক সংকটের দায় থেকেই ‘পুণ্যাহ’ নিয়ে কাজের তাগিদ অনুভূত হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মো. ইকবাল বাবু, ইউসুফ হাসান অর্ক, শেখ মাহবুবুর রহমান, রাফায়েত আরা, খন্দকার সাজিয়া আফরিন, রাম কৃষ্ণ মিত্র, সাইফুল ইসলাম সরকার, হাবিব মাসুদসহ অনেকে। প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন তারিক আনাম খান।

আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ৪০তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

/জেড-এস/
সম্পর্কিত
নতুন বই প্রকাশের মাত্র ৯ দিন আগে মারা গেলেন কেইগো হিগাশিনো
প্যাট্রিশিয়া লকউড পেলেন ‘গ্যাব হাডসন পুরস্কার’
চীনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জিতলেন ডেলিভারিম্যান কবি
সর্বশেষ খবর
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রেমিকাকে আটক রেখে ধর্ষণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
নবম পে-স্কেলের পথে নতুন বাধা!
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো