অমর একুশে বইমেলা ২০২৫

ফজল হাসানের অনুবাদে দুই নোবেলজয়ীর উপন্যাস

সাহিত্য ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নোবেলজয়ী নাগিব মাহফুজের উপন্যাস 'অ্যাড্রিফ্ট অন দ্য নাইল' এবং হান কাং-এর উপন্যাস 'দ্য হোয়াইট বুক'। বই দুটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

নাগিব মাহফুজের কায়রো ট্রিলজি পাঠকের কাছে পরিচিত হলেও ‘অ্যাড্রিফ্ট অন দ্য নাইল’ তার অন্যতম জনপ্রিয় ও পাঠক নন্দিত উপন্যাস।

এই উপন্যাসে তিনি মিশরের মধ্যবিত্ত শ্রেণির উদ্বাস্তু দশা তুলে ধরেছেন। নীল নদের ওপর ভাসমান একটি হাউস-বোটে একদল লোকের উন্মাদনা এবং আনন্দ-ফুর্তির বর্ণনা দেওয়া হয়েছে এতে। হাউস-বোটে তারা হাশিশ, মাদক ও যৌনতার পরিবেশে নিজেদের ভাসিয়ে দিয়ে আনন্দ লাভ করার চেষ্টা করতেন।

সামাজিক পরিবর্তন এবং ব্যক্তিগত জবাবদিহিতার জটিলতা নিয়ে যারা পুথিগত কল্পকাহিনিতে আগ্রহী তাদের জন্য ‘অ্যাড্রিফ্ট অন দ্য নাইল’ উপন্যাসটি অবশ্যই পাঠ্য। ‘কোরিয়ান কাফকা’ খ্যাত কথাসাহিত্যিক হান কাং-এর ‘দ্য হোয়াইট বুক’ লেখকের আত্মজীবনীমূলক কাব্যিক উপন্যাস, যা আঙ্গিকের দিক থেকে ব্যতিক্রম। উপন্যাসটি তিনটি অধ্যায়ে বিভক্ত, যেখানে তিন ধরনের বর্ণনামূলক দৃষ্টিকোণ থেকে বলা অণুগল্পের মতো, কখনো মনে হয় কবিতার মতো, ছোট ছোট কাহিনীর সমাহার। এসব কাহিনীতে সাদা রঙের বস্তুর বর্ণনার ভেতর দিয়ে লেখিক মানুষের দুঃখ, শোক, ক্ষত এবং মানবজাতির নশ্বর শরীর ও আত্মার অন্তর্নিহিত রূপ ফুটিয়ে তুলেছেন।

এই বইয়ে উপন্যাস ছাড়াও রয়েছে উপন্যাস সম্পর্কে হান কাং-এর সাক্ষাৎকার, নিজের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।

/জেড-এস/
সম্পর্কিত
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে