না বিষ, না বাঁশি, কিছুই এলো না

ডালিয়া চৌধুরী
০৩ অক্টোবর ২০১৯, ১৪:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৪:৩০

না বিষ, না বাঁশি, কিছুই এলো না

প্রস্তর-খণ্ড

পড়ে আছে প্রস্তর-খণ্ড, স্থির অপরিবর্তনীয়,

পৃথিবী নড়ছে রাত দিনের আবর্তে

ঋতুচক্রের ঘূর্ণনে প্রতিনিয়ত

বদলে যায় বনভূমির অবয়ব।

শূন্যের কিনারে যে দিগন্ত আছে

সেখানেও শেষ প্রহরের কৃষ্ণচূড়া,

মেঘ রাখে বিষণ্ন কাজল-প্রলেপ।

আলোতে আলোতে রেষারেষি

ছায়া রোদ গোধূলি, আরও কত কি!

অন্ধকারে জ্যোৎস্না বিপ্লবী বেশে।

অথচ এখানে একটি প্রস্তর-খণ্ড

স্থির অপরিবর্তনীয়।

ফেরা

নিজের কাছে ফিরে আসে নিষিক্ত পাখি

আলগোছে খসে পড়ে

পালকের শিশির।

যত ছিলো ভুল বেদনা, অথবা

দিগন্তের রক্তিম প্রত্যাখ্যান,

যতখানি দূর থেকে ফিরে এসেছিলো

ব্যর্থতার অমোঘ আহ্বানে,

সবকিছু লুকিয়ে রাখে মাংসল ডানায়।

নিজের কাছে ফেরা পাখি

নৈঃশব্দ্যে মুছে দেয় পাঁজরের তৃষ্ণা।

বিরহ

দীর্ঘ অপেক্ষা দীর্ঘ দীঘল দৃষ্টি

অব্যক্ত যন্ত্রণা ব্যক্ত হবার তাড়নায়

অদৃশ্য আকুতি।

না জ্যোৎস্না, না অমানিশা

না বিষ, না বাঁশি, কিছুই এলো না।

বুকের ভেতর উন্মত্ত আলোড়ন

বেদনার নীল ঢেউয়ে পাড় ভাঙে, পাড় ভাঙে

অরণ্যের মেঘ অরণ্যেই নোঙর ফেলে

ফাঁকা ময়দান তৃষ্ণারা ঘুরেফেরে

না জল, না কণ্ঠফাটা মরু খরা

না ঝড়, না বৃষ্টি কিছুই এলো না,

আহ বিরহ! বড় ভালো লাগে।

//জেডএস//
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম