করোনাভাইরাস ও বাক-স্বাধীনতা বিষয়ক চীনা কবিতা

ইউ শিউহুয়া, ভাবানুবাদ : মঈনুস সুলতান
২৫ এপ্রিল ২০২০, ২০:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩৩

উহানের কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসক ড. লি উয়েনলিয়াং ২০১৯ সালের ডিসেম্বরে রোগীদের মধ্যে করোনা সংক্রমণের আলামত লক্ষ্য করে প্রথমে তার সহকর্মীদের এবং পরে ইন্টারনেটের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীকে এ ভাইরাসের বিপদ সম্পর্কে সতর্ক করে দেন। ফলশ্রুতিতে গুজব ছড়ানোর অভিযোগে ড. লি উয়েনলিয়াং পুলিশি হেনস্তার শিকার হন। কিছুদিন পর তিনি নিজে সংক্রামিত হলে মৃত্যুশয্যায় চীন দেশে বাক-স্বাধীনতা ও ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের অধিকারের ওপর জোরালো বক্তব্য রাখেন। এই ব্যক্তির মৃত্যুর পর তার স্মৃতিতে ‘আই ক্রসড্ অব চায়না টু স্লিপ উইথ ইউ’ শিরোনামের কবিতা লিখে বিখ্যাত হওয়া কবি ইউ শিউহুয়া এই কবিতাটি রচনা করেন।

করোনাভাইরাস ও বাক-স্বাধীনতা বিষয়ক চীনা কবিতা

লি উয়েনলিয়াং-এর স্মরণে শোকগাথা

বিশ্রাম নাও এবার

অবরুদ্ধ বাক-স্বাধীনতার চেয়ে বিপদজ্জনক নেই কোনো ভাইরাস

যে পৃথিবীতে সত্যের সাথে মিশে যায় মিথ্যা

তার চেয়ে নেই কদর্য কোনো বিশ্ব—নেই কোনো সন্ত্রাস;

বিশ্রাম নাও এবার

ইয়াংসী নদীর স্রোতজলে ভাসে নৌকা—ভাসে ডুবন্ত জাহাজ

পীত নদীর তরঙ্গে দোলে ফেরি-যাত্রীদের পরনে প্রেতের সাজ;

বিশ্রাম নাও এবার

আমাকে ধারণ করতে দাও লজ্জাকর এ জীবনের উপবীত

গাইতে দাও অন্ত্যেষ্টিক্রিয়ার সংগীত;

আতঙ্কিত নই আমরা স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনায়

তবে নির্ধারিত মেয়াদের আগে জীবনের সমাপন,

যেন জীবন্ত পড়ে যাচ্ছি কবরের পরিখায়

দেহমনে এ অতঙ্ক নিয়ে করছি দিনযাপন;

স্বর্গেও যদি অস্তিস্ত্ব থাকে জীবাণুর

ওখানেও যদি তুমি কথা বলো…

বাজাও বাক-স্বাধীনতার সপ্তসুর,

তাহলে যাবে কোথায় তুমি

কোথায় হবে তোমার গন্তব্য—

যেখানে নিয়ে যাবে তোমাকে অতঃপর

তোমাকে ঘিরে থাকে যেন মানুষ,

চীনা সংস্কৃতি হয় যেন তোমার ভবিতব্য,

যে মহালোকে বাঁধো না কেন ঘর।

সূত্র : চায়না ডিজিটাল টাইমস্

//জেডএস//
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী