দুইটি কবিতা

সজল আহমেদ
০৭ জুন ২০২০, ১৮:১২আপডেট : ০৭ জুন ২০২০, ১৮:১৮

ইউ ইয়ংকুক-এর চিত্রকর্ম অবলম্বনে

অপেক্ষার মিছিল

অপেক্ষা শব্দটি তৈরি করে আর একটি অপেক্ষা

অনেকটা আলোর কাছে শুয়ে থাকা অন্ধকার।

মেঘ ও বৃষ্টির গল্প কখনো সত্য হয় না

আমরা শুধু ভিজতে থাকি

ভিতর থেকে অনেকটা বাহিরে।

তুমি সমস্ত বুকের রোদ দিয়ে

আমার এক টুকরো মেঘকে

দখল করতে চেয়েছিলে

কিন্তু এই নিঃস্ব আঙুল ছুঁয়ে দেখেছে

মৃত্যুর অন্ধচোখ—

কবিতার কাছে মানুষের মিছিল

ডুবে যায় গতকালের গোধূলির ভিতর

শূন্য দিন শূন্য রাত

যোগ হয়ে যায় একটি বড় শূন্যের সাথে

গোপনে গোপনে মানুষ দূরে চলে যায়

আরও একটি মানুষকে একা করে।

মোটা চালের খই

এবার যদি ফিরে যাই

দৌড় দিয়ে ফিরে যাবো—

প্রথমেই শিখে নেবো

ভালো করে কৃষিকাজ।

মাস্টারমশাইকে বিনীতভাবে বলবো

অনেক তো হলো, এবার বই বন্ধ করুন

দাশের পুকুরের মাঝে ছুড়ে ফেলে দেবো

বিদেশি কোম্পানির তৈরি দামি হাতঘড়ি—

চাঁদ আর সূর্যের কাছ থেকে শিখে নেবো

সময় গণনার প্রাচীন সূত্র।

বিদেশি সাহেবের কাছ থেকে নয়,

কৃষকের কাছ থেকে ভিক্ষে করে

জোগাড় করে নেবো দু’বেলা

দু’মুঠো মোটা চালের শাদা ভাত।

পুরনো জমানো দশ টাকার নোট থেকে

খুঁজে নেবো প্রাক্তন প্রেমিকার

                           গোপন টেলিফোন নম্বর।

ফেসবুকে আর মানুষকে নয়

গাছকে পাঠাবো বন্ধুত্বের আহ্বান

ভদ্রলোক ও ভদ্রমহিলাগণ এবং আমার সুন্দরী প্রেমিকা

অনেক তো হলো মানুষের সাথে কাটানো জীবন

এবার পশুপাখি ও বৃক্ষের সাথে কাটাবো

                             বোনাস জীবনের বাকিটা সময়।

//জেডএস//
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম