বসন্তের লঘু হাওয়া

শরীফ আহমদ
১৩ এপ্রিল ২০২১, ০০:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:০০

এখন বলবো নিজের অন্ধকারে বসে
একেকটি সাদা পৃষ্ঠার চেয়েও নিরবতা, ঘরে;
অন্তরীক্ষ তো আছেই তারা ঝিলমিল

সম্ভবত, কলম থেকে রক্ত বের হচ্ছে
বা লেখাটা রক্ত দিয়েই

[কোলাহল]
: নিয়ন্ত্রিত মুখ কথা বলছে
: বা কীবোর্ড
: বা আঙুলের ডগা
: বা আঙুলসমেত মানুষ
: বা মানুষের রাষ্ট্র
: বা মানুষের ভূমি

চারদিকে পুলিশ পুলিশ
[ভ্র ভ্র ভ্র ঠা ঠা ঠা
আলোয়, না-আলোয়, অন্তর্নগরে]

আমি চুপ থাকবো না

ভেতরে হাত ঢোকাবে?
যেভাবে ছেঁড়ে শিশুর কুঁড়ি?

আমি আরো অনিশ্চিত ঘরে
ঢুকে পড়বো
দেয়ালগুলো টর্চার সেল থেকে
খুলে এনে লাগাবো

যাতে বাইরেই থাকে বসন্তের লঘু হাওয়া

[ঘোষক]
: কেউ কি প্রস্তুত আছে লাশের ভার বহন করার?
[ফিসফিস]
: লাশ? কার লাশ কীসের লাশ?
: না, আমরা কেউ নিহত নই
: আমরা ঠিক ঠিক গুনে দেখেছি, কেউ নিখোঁজ নই

মর্গে শোনা যায় কুহু কুহু

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম