মোরশেদুল ইসলামের কবিতা

মোরশেদুল ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০২:৪৪

যে নদী কোথাও বহে না

ঘরে আমার বাবার আমলের একটা চিত্র আছে
ব্রিটিশ আমলের ব্রিজের নিচে
বাতাসের মতো পরিষ্কার পানি
রূপালী স্রোতে পালতোলা নৌকা
রঙিন সূর্যের মুখ মেশে গ্রামের পিছনে
বাবা আজ মৃত, ফ্রেমে বন্দী তিস্তা স্বাধীনতা চায়!

খোলা বুকে উল্লসিত বালুর তরঙ্গ
সূর্যের আলোর কী ঝলকানি
মরীচিকা বকদের ক্ষুধার্ত চোখে
দুর্দান্ত নদীর চোখে কালো ছানি!
তিন মাস উপচে পড়ে জলরাশি
মাত্র তিন মাস; ভাসায় ফসল, ঘাট, ভাঙে বাড়ি
চিল ওড়ে আর ঘোরে, নাব্যতা হারিয়ে নদী
নপুংসকের নারীর মতো নামকাওয়াস্তে বহে

উজানে জিঞ্জির পায়, ঋতুর বদল
কত লোককথা, গান
মন ছুটে বারে বার
তবু তিস্তা কোথাও বহে না, সাগরের মতো!

সুন্দর অন্ধকার

আমি চোখ বন্ধ করে মৃত্যু দেখি
ঘণ্টা বেজে ওঠে
সবাই যার যার চেয়ারে
হাসি এবং আড্ডায় ডুবে আছে
এবং তখনও কিছু চিন্তা
কবিতার দিকে মুখ করে
স্ট্রিটলাইটের চারপাশে ঘিরে
জীবনের নাচ দেখে পতঙ্গরা
জানালার বাইরে দূরে, মাঠে
যেখানে— বাতাসের মিছিল
চোখ বন্ধ করে
আমি ফ্ল্যাশব্যাক নয়,
অচেনা এক ঘর দেখেছি
অন্ধকার
চোখ খুলেও দেখি
সুন্দর অন্ধকার! 

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম