পৃথিবীর শূন্যতম স্থান

ফাহিম আহমেদ
২৫ নভেম্বর ২০২৩, ১৫:০৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৫:১১

পঞ্জিকায় মৃত্যুর সংবাদ

আজ রুক্ষ জীবন অজ্ঞাত অসুখে মরণাপন্ন
দিগন্ত হারানো নাবিক অকূলেই ভাসছে প্রাণ
হে জীবন ফুরাবে কবে নৈঃশব্দ্যতা
ঘন নির্জনতায় আমার পৃথিবী অন্ধ
এ যেন নুন ছাড়া ভাতের মতোই অক্ষুণ্ণ

পৃষ্ঠা ছিঁড়ে হারানো এক অখণ্ড জীবন
নিভৃত নীড়ে নিজেকে বিলিয়ে অনিদ্রায়-অনাহারে
নিজেকে খুঁজে পেতে পাড়ি জমিয়েছি
নীল থেকে নীলে, পাহাড় থেকে সমুদ্রে
বিপন্ন জীবনের অস্তিত্ব থাকবে রক্তাক্ত পথে

মানুষ যা পায় সবখানি ভুল

সমুদ্রের অতলে দাবানল, চেয়ে দ্যাখো
চেয়ে দ্যাখো—
সেই চোখের দাবানলে পুড়ছে শহর
খসে খসে পড়ছে নক্ষত্র, আকাশ।
তবুও—
যে জোছনায় স্নান সেরে তুমি ফিরবে নক্ষত্রের পথে
সমুদ্রে পাড়ে চেয়ে চেয়ে শরীর ভিজিয়ে—
ঝিনুক কিংবা শঙ্খ কুড়িয়ে—
পেয়েছো কী—দুঃখ, দুর্যোগ, দুর্ভিক্ষ।

তা ছাড়া মানুষ পায় বা কী?

কে কোথায় ক্ষতবিক্ষত

অর্ধেক জীবন—বাকিটুকু নোনাজল স্নান,
যতটুকু দূরত্ব বুঝো—তার চেয়ে নিকটে মৃত্যু
যতটুকু সম্ভাবনা দেখো—তার থেকে দূরে তুমি
দূরত্ব কেবল অন্ধকার ঘনকালো মেঘ—

এখানে যৌবন ফুলের মতো তোমাকে ছুঁতে চায়
হিমশীতল কিংবা বরফের কোমলতায়—
তুমি ফিরলে বৈশাখী
দূরে গেলে শূন্যতা—

এই ঝড় নিয়ে আমাদের পথচলা—
তবুও বেঁচে ছিলাম—পৃথিবীর পথ ধরে
ক্ষুধার্ত পথিকের বেশে—নির্মল গাছ
বেঁচে ছিলাম—পৃথিবীর শূন্যতম স্থানে

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক