আব্বাস কিয়ারোস্তামির কবিতা

অনুবাদ : ওয়াহিদ কায়সার
২১ ডিসেম্বর ২০২৩, ২১:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১:১৮

আব্বাস কিয়ারোস্তামি তার সময়ের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্রকার। তিনি প্রায় চল্লিশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন; এসবের মধ্যে ‘ককার ট্রিলজি’, ‘ক্লোজ-আপ’, ‘টেইস্ট অব চেরি’ উল্লেখযোগ্য। চলচ্চিত্র নির্মাণ ছাড়াও প্রকাশ করেছেন নিজের লেখা কবিতার বই। অনূদিত কবিতাগুলো কিয়ারোস্তামির ‘আ উলফ লায়িং ইন ওয়েট’ বই থেকে নেওয়া।

একটা পাখি 
মাঝরাতে গান গায়
অচেনা
এমনকি অন্য পাখিদের কাছেও।

৯ 
হিমকরা শীতের এক রাতে
একটা কাকতাড়ুয়া 
জামা আর টুপিহীন।

২২
ক্বাফ পাহাড়ের চূড়া থেকে
আমি চড়ুইয়ের তিনটা ডিম পেলাম।
কী দুঃসাহ
নিচে নেমে আসা।

২৬
আজকের সুযোগটা হারিয়ে গেল
গতকালেরটার মতোই;
রয়ে যায়
দিনগুলোর একটা রেকর্ড।

২৮
আমার জিহ্বায় 
ধৈর্যের তেতো স্বাদ 
আছে এমন মধুর কেউ যে এ-স্বাদ মুছে দিতে পারবে?

২৯
তোমার অনুপস্থিতিতে
আমি নিজের সাথে তর্ক করি।
মতৈক্যে চলে আসি আমরা
সব কিছুতেই
কত সহজে।

৩২
আমার একাকিত্বের 
একটা বড় অংশ আমি চাই
তোমার থেকে।

৩৫
এক্সপ্রেস মেইলে
একটা চিঠি আসলো
ঘৃণায় পরিপূর্ণ।

৪৫
ধানক্ষেতে কাজ করা মহিলারা
গুনগুন করে বিলাপ করে
প্রেমিকের বিশ্বাসঘাতকতার
অথবা পিঠব্যথায়। 

৪৬
আমি অনুমান করি
বেহেশতের ফলসমূহের স্বাদ 
প্রতিবেশীর ক্ষেতে হওয়া
নীরস শসায়।

১০৯
কীভাবে 
আমি শান্তিতে ঘুমাতে পারি
যখন সময় এক সেকেন্ডের জন্যও থামে না
এমনকি ঘুমের ভেতরেও না।

১১৪
আকাশ ভেঙে পড়ে
ভাঙা একটা আয়নায়।

১৪৩
আমার জন্মস্থানটা দেখতে গিয়ে
খুঁজে পেলাম না
আমার আবার বাড়ি 
এমনকি আমার মায়ের কণ্ঠস্বরটাও।

১৭৫
মাতাল একজন
নীরবতায়,
ধর্মতত্ত্ববিদ একজন
অস্থিরতায়।

১৭৬
আমি স্বাধীন 
আমার যন্ত্রণা 
নির্বাচনে।

১৮০
আমার অর্ধেকটা 
তোমার,
বাকি অর্ধেকটা 
আমার।

১৮৬
আমি লিখি
আমার ভাগ্য
একটা ডায়েরিতে 
এক অন্ধকার রুমে।

জেড-এস
সম্পর্কিত
অসুরের মৌসুম
খ্রিস্তিয়ঁ বোবাঁর কবিতা 
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বশেষ খবর
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ