কুয়াশার সাথে কথোপকথন...।। অ্যামি নেইলসন স্মিথ

অনুবাদ : ওয়াহিদ কায়সার
২০ জানুয়ারি ২০২৫, ১৭:০৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৭:০৯

[বাংলাদেশের অপূর্ব ও শক্তিশালী নারীদের প্রতি উৎসর্গ]

পদ্মা নদীর তীরে প্রথম হাঁটা...

কুয়াশা, কী তুমি?

আরেক রূপে

উপচে পড় আমার পায়ের আঙুলের উপর

নিতে চাই ভিনদেশি স্বাদ

তোমার তীরে তুমিও কি?

তোমার সুনীল ঢেউ

ফিসফিস করে বলে নতুন স্রোতের কথা,

জিহ্বা আর প্রচণ্ড ঝড়ে

বুঝতে পারি না এখনো।

আমার দিকে তুমি কি ভালোবাসার দৃষ্টি দাও?

নাকি অন্য কিছু?

আমি পারি...

...বুঝতে তোমার জল আমাকে ধরে রেখেছে...

আমার মনে হয়...

প্রেমে পড়া

অনিশ্চয়তা নিয়ে

আবার...

হ্যাঁ তুমি একজন সে!

...একজন

নারী!

আছে গভীরতম জিনিসগুলো।

আছে অস্পষ্টতম জিনিসগুলো।

মৃত ঝিনুকে পরিপূর্ণ

যা তুমি সুনিপুণভাবে

তীরে ফেলে যাও

রহস্যের মতো।

আমাদের ভেতরের নিজস্ব স্রোতের মতো...

কাছে টেনে নেয় আর তারপর আবার

দূরে, সৃষ্টির কাছে থেকে

আমি লক্ষ্য করছি শুধু

আমরা ঢেউয়ের মতো,

আমাদের পেছনের নরম রেখায় নিঃশব্দে জমাট বাঁধা।

আমি লক্ষ্য করছি শুধু

স্রোতের সোজা কোনো পথ নেই,

বয়ে যায় আমাদের মাঝে।

এমনকি সীমানার মাঝেও।

এভাবেই 'নারী' হয়ে থাকো এখানে?

নীরবে জমাটবদ্ধ হয়ে?

মাঝখানে কিছু নেই...

ঢাকায় এই গল্পের প্রথম কিনারায়

তুমি, কুয়াশা, দাও না কোনো রকমের সূত্র

সীমানার, অন্য প্রান্তগুলোর,

এমনকি কিনারারও...

আমি এখনো, দেখো;

দেখতে পাই না, কুয়াশা,

কোনো সূত্র তুমি রেখে যাও না,

আমার পায়ের নিচের বালুকে

আমি কি ভরসা করতে পারব?

নাকি এটা কাদা?

দেখতে এটা আসলে খুব বেশি

ঘোলা।

/জেড-এস/
সম্পর্কিত
অসুরের মৌসুম
খ্রিস্তিয়ঁ বোবাঁর কবিতা 
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বশেষ খবর
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ