বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন কবি শামীম রেজা

সাহিত্য ডেস্ক
১৬ নভেম্বর ২০২০, ১৬:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০১:৪৩

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন কবি শামীম রেজা কবিতায় বিশেষ অবদানের জন্য বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন কবি শামীম রেজা। আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মোট ৬টি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন—কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করে আসছে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১২তম কবি সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট এবং সম্মাননা পত্র প্রদান করা হবে।

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন কবি শামীম রেজা

কবি সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক শিরীণ আখতার।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী