সেন্ট লুইস লিটারারি অ্যাওয়ার্ড পাচ্ছেন অরুন্ধতী রায়

মনির-উল হক
০৪ অক্টোবর ২০২১, ১৫:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৫:৩৩

সেন্ট লুইস লিটারারি অ্যাওয়ার্ড-২০২২ পাচ্ছেন ভারতীয় ঔপন্যাসিক অরুন্ধতী রায়। ২৯ সেপ্টেম্বর সেন্ট লুইস ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যাসোসিয়েটস এই ঘোষণা দিয়েছে। শেলডন কনসার্ট হলে আগামী বছরের ২৮ এপ্রিল অরুন্ধতী রায় পুরস্কার গ্রহণ করবেন। এ বছর এই পুরস্কার পেয়েছেন জেডি স্মিথ।

অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস ‘দ্যা গড অব স্মল থিংকস’ ১৯৯৭ সালে বুকার প্রাইজ ও নিউইয়র্ক টাইমসের বিচারে বছরের সেরা বই হিসেবে বিবেচিত হয়।

সেন্ট লুইস লিটারারি অ্যাওয়ার্ডের নির্বাহী পরিচালক এডওয়ার্ড আইবার বলেন, প্রথমত এবং প্রধানত অরুন্ধতী রায় একজন ব্যতিক্রমী লেখক, যার লেখা সমাজ-রাজনীতি ও সাংস্কৃতিকভাবে গভীর প্রভাব ফেলেছে। একজন প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার হিসেবে তার লেখার মধ্যদিয়ে যা প্রতিধ্বনিত হয়, তা এমন একটি কণ্ঠস্বর যা অনিবার্যভাবে সততায় অটল।

অরুন্ধতী রায় ১৯৬১ সালের ২৪ নভেম্বর ভারতের আসাম রাজ্যের শিলংয়ে জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতি, পরিবেশ ও মানবাধিকার রক্ষার আন্দোলনে জড়িত।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী