অবরুদ্ধ সময়ের কবিতা

জোছনার তোড়া বা উপমাফুল

ফারুক আহমেদ
০৬ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৯:০২

জোছনার তোড়া বা উপমাফুল

বালক, জ্যোৎস্না কেটে কার জন্য তোড়া বানাচ্ছো

কার জন্য বারান্দায় চাষ করছো উপমাফুল।

বালক, ভাবছো তুমি নদীগুলোকে শুশ্রূষা করে

তার ভেতর ঢেউ ফলাবে, ধরবে প্রাণবন্ত স্রোত।

বালক, যে শহর এখন ফুলেল উপত্যকার মতো সুধাময়

যে শহর ধরা দিচ্ছে একটি নীরব কচ্ছপের মতো;

তুমি ভাবছো, তাকে নিয়ে যাবে হোমারের কাছে

ভাবছো তাকে নিয়ে বসবে এরিস্টটলের সামনে।

তারপর চাষ করবে কবিতা, দর্শন, চিত্রকলা, সুর;

আর বড়শি ফেলে ধরবে ছোট-বড় হাসি-ঐশ্বর্য।

বালক, কত কত দিন খুন হয়েছে ধুলোর ভেতর;

তুমি কি জানো, লক্ষ লক্ষ সংসার মেশিনে ঢুকে

বেরিয়েছে ডলার হয়ে, বেরিয়েছে কান্না হয়ে;

বালক, তুমি উপমাফুল চাষ করো, ক্লান্ত হও

আর ভাবো, জোৎস্নার তোড়া বানিয়ে বলবে

তোমাকে দিলাম, তোমার কোন অসুখ নাই। 

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম