ঈদ আনন্দ ২০২৩

দাদুর দাঁত

মোহাম্মদ কামরুজ্জামান
২২ জুন ২০২৩, ০০:৫৫আপডেট : ২২ জুন ২০২৩, ০০:৫৫

দাদুর দাঁত

সাতখানা দাঁত আছে সবগুলো পড়ে,
সেগুলোও ঢিলেঢালা খুবই নড়বড়ে।
নড়ে ওঠে তিরতির জোরে দিলে কাশি,
কিংবা বাতাস এলে, ফুঁক দিলে বাঁশি।

কখনও করে না কুলি মনের ভুলে—
টুপটাপ দাঁত যদি পড়ে খুলে খুলে।
দাঁতগুলো মেজে রাখে তুলো দিয়ে ঘষে,
আলতো ছোঁয়ায় শুধু ডলে তো না কষে।

ওড়ে যদি মাছি আর ঘোরে যদি মশা,
মুখ বোজে—দাঁতে যদি লেগে যায় ঘষা।
যায় না সে ময়দানে, বসে না তো ঘাসে,
শিরশিরে হাওয়া যদি তেড়েমেড়ে আসে।

কখনও কোথাও গেলে রিকশায় করে,
দুই হাতে দুই পাটি দাঁত রাখে ধরে।
খায় না সে গোরু-খাসি—সুস্বাদু হাড়,
কোনো কাজে করে না সে দাঁত ব্যবহার।

আগলে সে রাখে তার দাঁত বারো মাসই,
ঐ দাঁতে দেয় শুধু ফিক করে হাসি।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম