ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের 'দশে ১০’

লাবিব হাসান
০৬ জুন ২০১৬, ১৩:০০আপডেট : ০৬ জুন ২০১৬, ১৩:৫৬

ড্যাফোডিল

‘দশ বছরে দশ দিকে’ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। সময়ের চলমান স্রোতে ড্যাফোডিলের এই সাংবাদিকতা বিভাগ পার করেছে ১০টি বছর। বিভাগের ১০ম বর্ষপূর্তি ও পুনর্মিলন উপলক্ষে শনিবার আয়োজন করা হয় ‘দশে ১০’ অনুষ্ঠান।

বিভাগের দশক পূর্তির মাইলফলক ছুঁয়ে ড্যাফোডিলের এই সাংবাদিকতা বিভাগ প্রমাণ করেছে ‘দশ বছরে দশ দিকে’ ছড়িয়ে পড়ার সফলতা। সাফল্যের এই মুকুটে শনিবার ড্যাফোডিলের অডিটোরিয়ামে আয়োজিত ‘দশে ১০’ অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নাচে গানে বর্ণিল এক আনন্দধারায় মেতে উঠেছিল।

‘দশে ১০’ অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দু’টি অংশে। প্রথম অংশে ছিল ‘বাংলাদেশ গণমাধ্যমের বিকাশ ও সংবাদ সজ্ঞানতা’ শীর্ষক এক সেমিনার। আর দ্বিতীয় অংশে ছিল সাংস্কৃতি পর্ব।

উক্ত সেমিনারে মূলবক্তা ছিলেন বাংলাদেশ তথ্য কমিশন বিভাগের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডঃ গোলাম রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সনসহ আরও গুণীজন।

গত চার দশক আর বর্তমান সময়ের সংবাদপত্রের বিস্তর পার্থক্য তুলে ধরেন অধ্যাপক গোলাম রহমান। শুধু সাংবাদিকতা করলেই যে একজন ব্যক্তি সাংবাদিক হতে পারেন না, এর জন্য চাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও সংবাদ সজ্ঞানতা।

তিনি বলেন, ‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা গণতান্ত্রিক সংস্কৃতিতে কার্যকর ভূমিকা রাখছে, আর এ অবস্থা বিরাজমান রাখার পেছনে গণতান্ত্রিক সরকারের প্রতিশ্রুতি ও আচরণ বিশেষভাবে লক্ষণীয়।’ এছাড়াও ‘সিটিজেন জার্নালিজম’ ও ‘ভাইব্র্যান্ট মিডিয়া’ নিয়েও কথা বলেন।

বর্তমান সময়ের ইন্টারনেট জগতের প্রতিযোগিতায় অসংখ্য তথ্যের মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা যাচাই-বাছাই না করেই সংবাদপত্রগুলো প্রকাশের প্রতিযোগিতার কথা তুলে ধরে তিনি জানান, ‘ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় তথ্যের বিপুল উপস্থিতি এবং বাহুল্য প্রচলিত গণমাধ্যম ও এর ভোক্তাদের জন্য এক ধরণের সমস্যা তৈরি করছে।’ এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংবাদিকতার নৈতিকতার মান নিয়েও নানা চিত্র তুলে ধরেন।

সেমিনার পর্ব শেষে ড্যাফোডিলের অডিটোরিয়াম ‘দশে ১০’ এর নাচ-গান ছন্দে মেতে ওঠে। ২১ তম ব্যাচের শিক্ষার্থি সৃষ্টি ঘটকের রচনা ও নির্দেশনায় মাদক সেবনের ভয়াবহতা নিয়ে একটি চমৎকার মঞ্চ নাটক পরিবেশন। এছাড়াও ছিল কবিতা আবৃত্তি, নাচ, গান, কৌতুক অভিনয়, র‍্যাম্প মডেল সহ আরও নানা পরিবেশনা।   

/এফএএন/      

সম্পর্কিত
ভাষাশহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির ২২ শিক্ষার্থী শিক্ষা সফরে ড্যাফোডিলে
ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় ৪৮ সংগঠনের নিন্দা
সর্বশেষ খবর
তিন জেলায় নতুন ডিসি
তিন জেলায় নতুন ডিসি
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে গলাকাটা মরদেহ: হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন