ইউডায় অনুষ্ঠিত হলো বিবিএ অনুষদের দুটি ব্যাচের সমাপনী অনুষ্ঠান

হাসনাত নাঈম, ইউডা প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ২১:৪২আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২২:০১
image

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এ বিবিএ অনুষদের ৪১ ও ৪২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএ অনুষদের ডিন প্রফেসর লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডার ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ইফফাত চৌধুরী, বিবিএ অনুষদের চেয়ারম্যান ড. কাজী মেজবাহুল আলম এবং আর্টস অনুষদের সম্মানিত ডীন প্রফেসর এম মুস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএ অনুষদের ডেপুটি রেজিস্ট্রার তপন কুমার, সচিব মুনির আহমেদ, ট্রেজারার নাজাকাত আলি এবং বিবিএ অনুষদের শিক্ষকগণ।

ইউডায় অনুষ্ঠিত হলো বিবিএ অনুষদের দুটি ব্যাচের সমাপনী অনুষ্ঠান

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা দেন এবং সামনে আরও সুনামের সাথে এগিয়ে যাওয়ার জন্যে সাহস দেন। অনুষ্ঠানে ৪১ ও ৪২ ব্যাচের পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন ৪২ ব্যাচের ছাত্র তাসনিম মাহমুদ নাবিল।

সমাপনী বক্তব্য শেষে বিবিএ অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় আনন্দ র‍্যালি। মধ্যাহ্ন ভোজ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা উপভোগ করেন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবিএ ৪১ ব্যাচের ছাত্র মোহাম্মদ সাকিব আখতার।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান