নোবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৫২ জন

নোবিপ্রবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৮:০৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:১৩
image

২০১৮-১৯ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (নোবিপ্রবি) প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ৫২ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ডিরেক্টর ও ভর্তি কমিটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান ভুঞার কাছ থেকে জানা যায়, ৬টি ইউনিটের মোট ১ হাজার ৩৪০টি আসনের বিপরীতে ৭০ হাজার ২৯ টি আবেদন অনলাইনে জমা পড়েছে।

নোবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৫২ জন
তিনি আরও জানান, এ শিক্ষাবর্ষে  এ ইউনিটে ২৩ হাজার ৯৩২, বি ইউনিটে ২০ হাজার ৯৯৬, সি ইউনিটে ৬ হাজার ৭৬, ডি ইউনিটে ১২ হাজার ৭৪১, ই ইউনিটে ৩ হাজার ২৩৭ ও এফ ইউনিটে ৩ হাজার ৩১৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। আজ বুধবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে দশটায় থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর বিকেল ৩টা থেকে সাড়ে চারটা, সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম