জাককানইবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাককানইবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১৭:৫৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৭:৫৭
image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবষের্র ‘এএল’ ও ‘এপি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জাককানইবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দুটি ইউনিটের প্রধান সমন্বয়কারী ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ জানান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এএল এবং এপি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে ফলাফল জানতে পারবে।

 এপি ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখও জানান তিনি। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ১৭ নভেম্বর, চারুকলা বিভাগের ১৮ নভেম্বর, সংগীত বিভাগের ১৯ নভেম্বর এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের লিখিত পরীক্ষা ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে আজ ১৩ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ নভেম্বর সি ইউনিট এবং ১৫ নভেম্বর ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংশ্লিষ্ট যেকোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম