ইবিতে তথ্য অধিকার বিষয়ক পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি
০৪ মে ২০১৯, ২১:৩৭ আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৪৯

ইবিতে তথ্য অধিকার বিষয়ক পিএইচডি সেমিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে তথ্য অধিকারের প্রায়োগিক পর্যালোচনা বিষয়ক গবেষণার কাঠামো ও ফলাফল’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকাল ১১ টায় আইন অনুষদের ডিনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জহুরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক রেবা মন্ডল, প্রক্টর (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, সহকারী প্রক্টর নাছির উদ্দিন প্রমুখ।

অধ্যাপক সেলিম তোহার তত্ত্বাবধানে সেমিনারে আল ফিক্বহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বিষয়টির উপর তার গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেন। এসময় তিনি তথ্য অধিকার আইনের উদ্দেশ্য, সীমাবদ্ধতা সহ নানা দিক তুলে ধরেন।

প্রবন্ধের উপর আলাচনা পেশ করেন আইন বিভাগের অধ্যাপক শাহজাহান মন্ডল, সহযোগি অধ্যাপক আব্দুল করিম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক দেবাশীষ শর্মা, অধ্যাপক এয়াকুব আলী প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা
ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা
নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ
নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী